হরমুজ প্রণালিতে
নিরাপত্তা, নৌচলাচল সহায়তা এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন সামুদ্রিক সেবার জন্য ফি
আরোপ করে বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা করছে ইরান। দেশটি বলছে,
উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সংঘাতের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ
এই নৌপথের ব্যবস্থাপনা আগের কাঠামোয় আর ফিরবে না।
ওয়াল স্ট্রিট
জার্নালের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালির
জন্য নতুন ফি-ভিত্তিক একটি কাঠামো প্রস্তাব করেছে ইরান। এই পরিকল্পনায়
অংশগ্রহণকারী দেশগুলো নিরাপত্তা, উদ্ধার কার্যক্...