Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০০:২২
গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ। ছবি: আগামীর সময়।

প্রকাশক এমেরিটাস মহিউদ্দিন আহমেদের প্রয়াণদিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা তাকে বাংলাদেশের আধুনিক প্রকাশনা শিল্পের অন্যতম পথিকৃৎ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, মহিউদ্দিন আহমেদ শুধু একজন সফল প্রকাশকই ছিলেন না, বরং দেশের প্রকাশনা শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির ফলে প্রকাশনা খাত একটি সুসংগঠিত শিল্প হিসেবে বিকশিত হওয়ার ভিত্তি পায়।

গত ২২ জুন ছিল মহিউদ্দিন আহমেদের প্রয়াণদিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর প্রধান কার্যালয়ে স্মৃতিচারণ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তার দীর্ঘ কর্মজীবন, প্রকাশনা-দর্শন এবং দেশের জ্ঞানভিত্তিক প্রকাশনা বিকাশে অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আমরা ইউপিএলকে অনেকটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সমতুল্য মনে করতাম। মহিউদ্দিন আহমেদ নিজেও ওইউপি থেকে এসেছিলেন এবং ইউপিএলকে সেই মানে উন্নীত করেছিলেন। তাঁর কারণেই বাংলাদেশে পৃথকভাবে ওইউপির কার্যক্রম বিস্তারের প্রয়োজন হয়নি।’

তিনি আরও বলেছেন, ‘মহিউদ্দিন আহমেদ দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ ও সৃজনশীল লেখকের বই প্রকাশের চেষ্টা করেছেন। দেশ-বিদেশের লেখকদের এক ছাতার নিচে এনে তাদের কাজ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনন্য।’

অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক মিলন কান্তি নাথ বললেন, ‘সৃজনশীল প্রকাশনা বলতে আমরা একসময় শুধু গল্প-উপন্যাস বুঝতাম। মহিউদ্দিন ভাই আমাদের শিখিয়েছেন, গবেষণা, জ্ঞানচর্চা ও চিন্তাশীল প্রকাশনাও সমানভাবে সৃজনশীল কাজ।’

দেশের প্রকাশনা শিল্পের বর্তমান বাস্তবতা তুলে ধরে তিনি বললেন, ‘এখনো দেশে কার্যকর কোনো জাতীয় প্রকাশনা নীতি নেই। মহিউদ্দিন আহমেদ, চিত্তরঞ্জন সাহাসহ অন্যান্য প্রকাশকের উদ্যোগে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহায়তায় একটি জাতীয় গ্রন্থনীতি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে সেটি আজও বাস্তবায়িত হয়নি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যাপক মেহতার খানম। এ সময় মানবাধিকারকর্মী রামিলা হোসেন, ব্যারিস্টার সারা হোসেন, অধ্যাপক আসিফ নজরুল, অ্যাডর্ন পাবলিকেশনের জাকির হোসেনসহ বিশিষ্টজনেরা তাঁর স্মৃতিচারণ করেন এবং প্রকাশনা জগতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

স্মরণানুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী সাফওয়ান, বীথি ঘোষ, রেবেকা নীলা, নাভিন মুরশিদ, লুৎফিয়া আহমেদ, রুবাইয়া আহমেদ, মিল্লাত হোসেন, ইমতিয়াজ আহমেদ বেগ, মুনতাসির মামুন ইমন, মাহরুখ মহিউদ্দিন ও রাসেল উদ্দিন হোসেনসহ অনেকে। গান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে তাঁরা প্রয়াত এই প্রকাশকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিউদ্দিন আহমেদের কর্ম ও চিন্তার উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের প্রকাশক, লেখক ও গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

রাজধানীসংস্কৃতিস্মরণসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!