Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জীববৈচিত্র্য

রহস্যময় যে হ্রদে পাথরে পরিণত হয় প্রাণীদেহ!

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৫:৪৭
রহস্যময় যে হ্রদে পাথরে পরিণত হয় প্রাণীদেহ!

ছবি: জুমিয়া ট্রাভেলস কেনিয়া

তানজানিয়ায় রয়েছে এমন এক হ্রদ, যা চরম রহস্যময় এবং একই সাথে অত্যন্ত প্রাণঘাতী। লেকটির নাম ‘লেক নেট্রন’। ওপর থেকে দেখলে টকটকে লাল দেখায় এই হ্রদের পানি। তবে এর সবচেয়ে অদ্ভুত ও গা ছমছমে বৈশিষ্ট্য হলো- এর সংস্পর্শে আসা পশুপাখি কিংবা এদের মৃতদেহ পরিণত হয় পাথরের মতো শক্ত মূর্তিতে।

প্রায় ১৫ লাখ বছর আগে আগ্নেয়গিরির লাভা ও টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে সৃষ্টি হয়েছিল এই লেক নেট্রন। এর ঠিক পাশেই রয়েছে মাশাই উপজাতিদের পবিত্র পর্বত ‘ওল ডইনিও লেঙ্গাই’।

এই হ্রদের পানি বাইরে যাওয়ার কোনো পথ নেই, ফলে আশেপাশের পাহাড় থেকে ধুয়ে আসা ক্ষারীয় খনিজ, মূলত সোডিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম বাইকার্বনেট এখানে এসে জমতে থাকে। তীব্র গরমে পানি বাষ্পীভূত হয়ে খনিজগুলোর ঘনত্ব এখানে বহুগুণ বাড়িয়ে দেয় এবং গ্রীষ্মকালে এখানকার পানির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।

২০১৩ সালে বন্যপ্রাণী আলোকচিত্রী নিক ব্র্যান্ট তাঁর একটি বইয়ে এই হ্রদের তীরে পড়ে থাকা পাখি ও বাদুড়ের কিছু চমকপ্রদ ছবি প্রকাশ করেন। সেই মৃতদেহগুলো দেখতে হুবহু পাথরের মূর্তির মতো লাগছিল, যেন হ্যারি পটার সিনেমার কোনো জাদুতে তারা জমে গেছে।

বিজ্ঞানের ব্যাখ্যায়, এই হ্রদের পানির পিএইচ মাত্রা প্রায় ১০ দশমিক ৫, যা অত্যন্ত ক্ষারীয় এবং যেকোনো সাধারণ প্রাণীর চোখ ও ত্বক মুহূর্তেই পুড়িয়ে দিতে পারে। হ্রদের পানিতে থাকা উচ্চমাত্রার সোডিয়াম কার্বনেট মূলত প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। প্রাচীন মিশরে মমি তৈরিতেও এটি ব্যবহৃত হতো। যখন কোনো পাখি বা প্রাণী এই পানিতে পড়ে মারা যায়, তখন পানিটি তাদের শরীরের চর্বি ও আর্দ্রতা শুষে নেয়। ফলে মৃতদেহগুলো পচে না গিয়ে মমি বা পাথরের মতো শক্ত অবয়বে যুগের পর যুগ টিকে থাকে।

এত প্রাণঘাতী হওয়া সত্ত্বেও এই হ্রদ কিন্তু সম্পূর্ণ প্রাণহীন নয়। পানিতে থাকা প্রচুর পরিমাণে লবণপ্রিয় অণুজীব এবং সায়ানোব্যাকটেরিয়ার (নীল-সবুজ শৈবাল) কারণে এই হ্রদের পানি লাল দেখায়।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বিষাক্ত হ্রদই লাখ লাখ ‘লেসার ফ্ল্যামিঙ্গো’ পাখির প্রধান প্রজনন ক্ষেত্র। এই পাখিগুলো হ্রদের ক্ষারীয় পানি সহ্য করতে পারে এবং এখানকার লাল শৈবাল খেয়ে বেঁচে থাকে।

যেহেতু অন্য কোনো হিংস্র শিকারি প্রাণী এই হ্রদের সীমানায় ঘেঁষতে পারে না, তাই ফ্ল্যামিঙ্গোদের জন্য এটি প্রকৃতির সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ আশ্রয়স্থল। প্রজনন মৌসুমে লাখ লাখ গোলাপি ফ্ল্যামিঙ্গোর মেলা বসে এই রহস্যময় লাল হ্রদের বুকে।

সূত্র: লাইভ সায়েন্স

পরিবেশপ্রকৃতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী