Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জীববৈচিত্র্য

প্যারিসে নদীতে ডুবতে থাকা কুকুরকে বাঁচালেন পথচারীরা

ফরিদ আহাম্মেদ রনি
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ০০:০৮
প্যারিসে নদীতে ডুবতে থাকা কুকুরকে বাঁচালেন পথচারীরা

কালো রঙের কুকুরকে নদী থেকে উদ্ধার করছেন একজন পথচারী (ছবি: লে পারিজিয়ান)

ফ্রান্সের রাজধানী প্যারিসের বুক চিরে বয়ে চলা সেইন নদী সাক্ষী হলো এক অনন্য মানবিকতার। নিজের পোষা প্রাণীর জন্য এক ব্যক্তির হাহাকার এবং সেই ডাকে সাড়া দিয়ে একদল অচেনা পথচারীর বুদ্ধিদীপ্ত উদ্ধার অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রশংসায় ভাসছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় প্যারিসের ১৩তম অ্যারোঁদিসমঁ এলাকার বিবলিওথেক ফ্রাঁসোয়া-মিতেরঁ লাইব্রেরির অদূরে ঘটনাটি ঘটে। এক ব্যক্তি নিজের তিনটি কুকুর নিয়ে নদীর পাড়ে হাঁটছিলেন। হঠাৎ কালো রঙের একটি কুকুর খরস্রোতা নদীতে পড়ে যায়। নদীর পাড় ঘেঁষে জমে থাকা পিচ্ছিল শৈবালের কারণে কুকুরটি বারবার চেষ্টা করেও ওপরে উঠতে পারছিল না।

প্রত্যক্ষদর্শী ২৯ বছর বয়সী তরুণ রোলাঁ জানান, শুরুতে মনে হয়েছিল কুকুরটি নিজে নিজেই উঠে আসবে। কিন্তু নদীর ঢাল এতটাই পিচ্ছিল ছিল যে, পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। কুকুরটির মনিবের কাঁধে চোট থাকায় নিজে পানিতে নামতে পারছিলেন না। কুকুরের চিৎকার ও মনিবের অসহায়ত্ব দেখে সেখানে উপস্থিত পথচারীরা ভিড় জমাতে শুরু করে।

একপর্যায়ে পথচারীরা কুকুরটিকে বাঁচানোর চেষ্টা শুরু করে। উপস্থিত সবার কুকুরটিকে তীরে ঝুলে থাকা একটি লোহার চেইনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দেন তাঁরা। কুকুরটি কোনোমতে চেইনের কাছে পৌঁছায়। এ সময় একজন সাহসী ব্যক্তি পাড় থেকে নিচে নেমে কুকুরটিকে ধরেন। ওপর থেকে আরেকজন নিচে নামা ব্যক্তিকে টেনে তুলতে সাহায্য করেন।

উদ্ধারের পরপরই কুকুরটি তার মনিব ও অন্য দুটি কুকুরের কাছে ছুটে যায়। উপস্থিত জনতা করতালির মাধ্যমে এই মুহূর্তকে উদযাপন করেন। কৃতজ্ঞ মনিব আবেগাপ্লুত হয়ে উদ্ধারকারীকে জড়িয়ে ধরেন। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সাধারণ মানুষের এই তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসের প্রশংসা করছেন নেটিজেনরা।

প্যারিসফ্রান্সপোষা প্রাণীনদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!