Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জীববৈচিত্র্য

এলাকার দখল নিয়ে লড়াই, এক বাঘের হাতে প্রাণ গেল অন্য বাঘের

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৫২
এলাকার দখল নিয়ে লড়াই, এক বাঘের হাতে প্রাণ গেল অন্য বাঘের

বান্ধবগড়ে এলাকা দখলের লড়াইয়ে বাঘের মৃত্যু নতুন কিছু নয়। ছবি: সংগৃহীত

ভোরের জঙ্গল তখনো পুরোপুরি জেগে ওঠেনি। বান্ধবগড়ের খিতৌলি অঞ্চলের ধামধামা ক্যাম্পের চারপাশে কুয়াশার মতো নীরবতা। হঠাৎ সেই নীরবতা চিরে ভেসে আসে গর্জন। একবার নয়, বারবার। গর্জনগুলো এমন, বনরক্ষীরা বুঝে যান, জঙ্গলের ভেতর ভয়ংকর কিছু ঘটছে।

তারপর শুরু হয় খোঁজ। ঘন জঙ্গলের ভেতরে কিছুদূর যেতেই তারা দেখতে পান বিশাল এক রয়েল বেঙ্গল টাইগার নিথর হয়ে পড়ে আছে। শরীরে গভীর ক্ষতচিহ্ন। ঘাড়ের হাড় ভাঙা। চারপাশে লড়াইয়ের ছাপ। সেই বাঘটির নাম ‘পূজারি’, বান্ধবগড় টাইগার রিজার্ভের অন্যতম পরিচিত পুরুষ বাঘ, যাকে পর্যটকেরা চিনতেন শান্ত স্বভাব আর ক্যামেরাবান্ধব আচরণের জন্য।

মধ্যপ্রদেশের বন কর্মকর্তারা বলছেন, ৯ বছর বয়সী এই বাঘ সম্ভবত আরেক প্রভাবশালী পুরুষ বাঘ ‘ডি-ওয়ান’-এর সঙ্গে এলাকা দখলের লড়াইয়ে মারা গেছে। গত সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দুই বাঘের ভয়ংকর সংঘর্ষ ও গর্জনের আওয়াজ পেয়েছিলেন বনকর্মীরা। পরে জঙ্গলে পাওয়া যায় পূজারির মরদেহ। শরীরের সব অঙ্গ অক্ষত থাকায় শিকারিদের হামলার আশঙ্কা আপাতত উড়িয়ে দিয়েছেন কর্মকর্তারা।
পূজারি বান্ধবগড়ের খুব পর্যটকপ্রিয় এক বাঘ ছিল। ছবি: সংগৃহীত

যে জঙ্গল বাঘের জন্য ছোট হয়ে আসছে
বান্ধবগড় বহুদিন ধরেই বাঘের ঘনবসতির জন্য ভারতের বিখ্যাত বনগুলোর একটি। এখানকার পাহাড়ি বন, জলাশয় আর বাঁশঝাড়ে একসময় বাঘের দেখা পাওয়া ছিল বিরল সৌভাগ্য। এখন পরিস্থিতি উল্টো। বাঘ বেড়েছে, কিন্তু জঙ্গল বাড়েনি।

আর তাই শুরু হয়েছে এলাকা দখলের লড়াই। একেকটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ বেশ বড় একটি এলাকা নিজের দখলে রাখতে চায়। এটা ২০ বর্গকিলোমিটার থেকে শুরু করে ১০০ বর্গকিলোমিটার কিংবা তারও বেশি হতে পারে। সেখানে অন্য পুরুষ বাঘ ঢুকে পড়লে সংঘর্ষ প্রায় অবশ্যম্ভাবী। বেশিরভাগ সময় ভয় দেখিয়েই প্রতিপক্ষকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু কখনো কখনো সেই লড়াই গড়ায় মৃত্যু পর্যন্ত।

বন কর্মকর্তাদের ধারণা, পূজারি ও ডি-ওয়ান একই এলাকায় বিচরণ করত। স্থানীয় বন্যপ্রাণীপ্রেমীদের ভাষ্য, ডি-ওয়ানকে দেখলে অনেক সময় পূজারি এলাকা ছেড়ে সরে যেত। কিন্তু এবার হয়তো আর পিছু হটার সুযোগ পায়নি।

পূজারি ছিল পর্যটকদের প্রিয়। জঙ্গলের জলাশয়ে নেমে শরীর ভিজিয়ে ধীর পায়ে হাঁটার দৃশ্য বহু আলোকচিত্রীর ক্যামেরায় বন্দী হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসংখ্য ছবি ঘুরে বেড়ায়। তাই তার মৃত্যু অরণ্যপ্রিয় পর্যটকদের কাছে এক বনের রাজার পতনের মতোই।

এ প্রথম নয়
পূজারির মৃত্যু নতুন হলেও ঘটনাটা নতুন নয়। বান্ধবগড়ে আগেও ঝরেছে বাঘের প্রাণ। চলতি বছরের জানুয়ারিতে বান্ধবগড়ে আরেকটি পাঁচ বছর বয়সী বাঘিনী মারা যায় এলাকা দখলের সংঘর্ষে। গুরুবাহি গ্রামের কাছে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। বন বিভাগ জানিয়েছিল, অন্য একটি বাঘের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছিল বাঘিনীর।
এরও আগে বন বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বান্ধবগড় ও আশপাশ এলাকায় আটটি বাঘ মারা গেছে। এর মধ্যে কয়েকটির মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে, আবার কয়েকটি মারা গেছে রোগ, ডুবে যাওয়া বা এলাকা নিয়ে লড়াইয়ে।
অন্য এক বাঘের আক্রমণে মৃত্যু হয় পূজারি নামের বাঘটির। ছবি: সংগৃহীত

মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের ‘টাইগার স্টেট’। ২০২২ সালের গণনায় রাজ্যটিতে বাঘের সংখ্যা ছিল ৭৮৫— দেশে সর্বোচ্চ। কিন্তু বাঘ যত বাড়ছে, ততই বাড়ছে জায়গার সংকট, সংঘর্ষ আর মৃত্যুও।
বিশেষজ্ঞদের মতে, তরুণ পুরুষ বাঘেরা যখন নতুন এলাকা খুঁজতে বের হয়, তখন তাদের সামনে থাকে দুই বিপদ, মানুষের বসতি আর অন্য প্রভাবশালী বাঘ। কেউ বিদ্যুতের ফাঁদে মারা যায়, কেউ কুয়োয় পড়ে, কেউ আবার প্রতিদ্বন্দ্বী বাঘের থাবায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বন্যপ্রাণী ফোরামগুলোয় পূজারির মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছে অসংখ্য মানুষ। কেউ লিখেছেন, “জঙ্গল যেন তার আরেক রাজাকে হারাল।” আবার কেউ বলেছেন, “বাঘেরা এখন নিজেদের মধ্যেই লড়ছে, কারণ তাদের জন্য নিরাপদ জায়গা কমে আসছে।” তবু প্রকৃতির নিয়ম বড় নির্মম।

বান্ধবগড়ের অন্ধকার বনে হয়তো আজও হাঁটছে ডি-ওয়ান। আর কোথাও পড়ে আছে পূজারির লড়াইয়ের দাগ। ভাঙা ডাল, ছেঁড়া ঘাস আর রক্তমাখা মাটি হয়ে। কিন্তু পর্যটকদের ক্যামেরায় বন্দী সেই শান্ত, স্থির চোখের বাঘটি আর কোনো দিন জলাশয়ে নেমে দাঁড়াবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য তেলেঙ্গানা টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, ফ্রি প্রেস জার্নাল, সোশ্যাল নিউজ এক্সওয়াইজেড, ন্যাভভারত টাইমস, রেডিটের ‘টাইগার্স অব ইন্ডিয়া’ কমিউনিটি।
 
 

বাঘদখলভারতঅরণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ