Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জীববৈচিত্র্য

কুকুরের সমান কাঁকড়া বিছা, শিকার করত জলেও!

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৯:১৩
কুকুরের সমান কাঁকড়া বিছা, শিকার করত জলেও!

প্রতীকী ছবি

কাঁকড়া বিছা অনেকের কাছেই আতংকের এক প্রতিশব্দ। ভাবুন তো, যদি সেই কাঁকড়া বিছার আকার হয় একটি মাঝারি আকারের কুকুরের সমান?

সম্প্রতি বিজ্ঞানীরা এমনই এক বিশালাকার প্রাগৈতিহাসিক কাঁকড়া বিছার পরিচয় নিশ্চিত করেছেন।
গবেষকদের মতে, প্রেয়ারক্টুরাস গিগাস নামের এই প্রাণীটিই হতে পারে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্করপিয়ন।

প্রায় ৪১ কোটি ৫০ লাখ বছর আগে, ডেভোনিয়ান যুগের শুরুতে পৃথিবীর জলাভূমি ও বন্যাপ্রবণ এলাকায় ঘুরে বেড়াত এই দৈত্যাকার প্রাণী। তখন পৃথিবীর স্থলভাগ আজকের মতো প্রাণবৈচিত্র্যে ভরপুর ছিল না। ছোট ছোট উদ্ভিদ ও ছত্রাক ছাড়া স্থলে তেমন কিছুই ছিল না। মানুষের, স্তন্যপায়ী প্রাণীর, এমনকি সরীসৃপ ও পাখির পূর্বপুরুষেরাও তখনো পুরোপুরি স্থলজীবনে অভ্যস্ত হয়ে ওঠেনি।

১৫০ বছরের রহস্যের সমাধান
প্রেয়ারক্টুরাস গিগাসের জীবাশ্ম প্রথম আবিষ্কৃত হয়েছিল ১৮৭০ সালে যুক্তরাজ্যে। তবে এটি আসলে কী ধরনের প্রাণী ছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলছিল। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা আধুনিক সিটি স্ক্যান, উন্নত ইমেজিং প্রযুক্তি এবং অন্যান্য জীবাশ্মের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে এটি সত্যিই একটি বিছা বা স্করপিয়ন।

গবেষণায় দেখা গেছে, প্রাণীটির দৈর্ঘ্য ছিল এক মিটারেরও বেশি, অর্থাৎ প্রায় ৩.৩ ফুট। এর চিমটা বা পাঞ্জার দৈর্ঘ্যই ছিল প্রায় ১৬ সেন্টিমিটার। বর্তমানে পৃথিবীতে বসবাসকারী অনেক কাঁকড়া বিছার পুরো শরীরের দৈর্ঘ্যের চেয়েও বড় ছিল এর একটি চিমটা।

থিবীর জলাভূমি ও বন্যাপ্রবণ এলাকায় ঘুরে বেড়াত এই দৈত্যাকার প্রাণী।গবেষকদের মতে, সে সময় স্থলভাগে বড় কোনো শিকারি প্রাণী না থাকায় প্রেয়ারক্টুরাস গিগাস সহজেই তার পরিবেশের শীর্ষ শিকারিতে পরিণত হয়েছিল।

জলেও শিকার করত এই দৈত্য
বিজ্ঞানীরা মনে করেন, কাঁকড়া বিছা হলেও প্রাণীটি জীবনের একটি বড় অংশ পানিতেও কাটাত। এর দেহে এমন কিছু গঠন পাওয়া গেছে, যা আধুনিক লবস্টার ও কাঁকড়ার শরীরের অংশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এসব বৈশিষ্ট্য ইঙ্গিত দেয় যে এটি জল ও স্থল—উভয় পরিবেশেই চলাচল ও শিকার করতে পারত।
গবেষণায় আরও জানা গেছে, এর পায়ের কিছু অংশের গঠন ছিল খাঁজযুক্ত, যা ঘর্ষণের মাধ্যমে শব্দ তৈরিতে ব্যবহৃত হতো। এই পদ্ধতিকে বলা হয় ‘স্ট্রিডুলেশন’।

বিজ্ঞানীদের মতে, প্রেয়ারক্টুরাস গিগাস শুধু একটি বিশাল বিছাই নয়; এটি পৃথিবীতে প্রাণের বিবর্তনের ইতিহাস বোঝার গুরুত্বপূর্ণ সূত্র। বিশেষ করে সেই সময়ের, যখন প্রাণীরা ধীরে ধীরে সমুদ্র ছেড়ে স্থলভাগে নিজেদের নতুন আবাস গড়ে তুলছিল। তাই এই আবিষ্কার আমাদের সামনে খুলে দিয়েছে পৃথিবীর প্রায় হারিয়ে যাওয়া এক বিস্ময়কর অধ্যায়ের দরজা।

সূত্র: সায়েন্স অ্যালার্ট ডট কম

বিছাকাঁকড়া বিছাকাঁকড়াপ্রাণীদৈত্যজলজজলপানিপ্রাগৈতিহাসিকবিজ্ঞানগবেষণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী