Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চায় তুরস্ক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮
বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চায় তুরস্ক

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতায় বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো বিকল্প লজিস্টিক করিডরের খোঁজ করছে। প্রায় দুই দশক ধরে পরিবহন অবকাঠামো ও লজিস্টিক ব্যবস্থার বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগের কারণে তুরস্ক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে উঠে এসেছে।

তুরস্কভিত্তিক ওমসান লজিস্টিকসের চেয়ারম্যান এরগুন আরিবুর্নু আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ ও আমেরিকার সংযোগস্থলে অবস্থান করায় তুরস্কের ভূরাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। শক্তিশালী অবকাঠামো, প্রতিরক্ষা সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দেশটি নির্ভরযোগ্য গন্তব্যে পরিণত হয়েছে।’

আরিবুর্নুর মতে, লজিস্টিকস এখন আর শুধু পণ্য পরিবহনের বিষয় নয়; এটি একটি দেশের অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি সেই বাস্তবতাকে নতুন করে সামনে এনেছে।

তিনি বলেন, ‘তুরস্ক যদি এই সুযোগগুলো কাজে লাগাতে পারে, তাহলে দেশের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছাবে। আজ হরমুজ প্রণালি, আগামীকাল সুয়েজ বা পানামা খালেও একই ধরনের সংকট দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ এই পথগুলো বন্ধ হয়ে গেলে বিশ্ববাণিজ্যে কী প্রভাব পড়বে, তা নিয়ে অনেক দেশই উদ্বিগ্ন।’

আরিবুর্নু জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো যখন বিকল্প রুট খুঁজছে, তখন তুরস্ক ২০০৭ সাল থেকেই এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল। মিডল করিডর, জাঙ্গেজুর করিডর এবং সম্প্রতি আবার আলোচনায় আসা হেজাজ রেলপথের মতো প্রকল্পের মাধ্যমে দেশটি পরিবহন নেটওয়ার্কের বৈচিত্র্য বাড়িয়েছে।

তিনি আরও বলেন, ‘লজিস্টিক হাব হওয়ার লক্ষ্য নিয়ে তুরস্ক রেলপথে বড় ধরনের বিনিয়োগ করছে। বিভিন্ন বন্দরে আসা পণ্য রেলপথের মাধ্যমে আফ্রিকাসহ বিস্তৃত অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তুর্কি রাষ্ট্র ও ককেশাস অঞ্চলের সঙ্গে সংযোগ জোরদারে দোরতইয়োল-হাসা রেলপথ ও মহাসড়ক টানেল নির্মাণেও বিনিয়োগ করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চীনের পণ্য ইস্কান্দেরুন বন্দরে এনে সেখান থেকে সমুদ্র ও রেলপথে আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানো সম্ভব হবে।’

আরিবুর্নুর ভাষ্য, বিশ্বের প্রায় ৯০ শতাংশ বাণিজ্য সমুদ্রপথে হয়। এ কারণে ওমসানের মূল প্রতিষ্ঠান ওইয়াক লজিস্টিকস গ্রুপ বন্দর ও সমুদ্রপথভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মরক্কোর তানজের মেড বন্দরে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

টার্কিশ এই ব্যবসায়ী বলেন, ‘তানজের মেড বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর। ভূমধ্যসাগরে এর কৌশলগত অবস্থান ইউরোপ ও আফ্রিকার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে। এই বন্দরে প্রথম লজিস্টিক প্রতিষ্ঠান হিসেবে আমরা কার্যক্রম শুরু করি এবং গুদাম স্থাপন করি। বর্তমানে মরক্কো ও আফ্রিকাজুড়ে অটোমোটিভ লজিস্টিকস খাতে আমাদের শক্ত অবস্থান রয়েছে।’

তার মতে, মরক্কোকে কেন্দ্র করে আফ্রিকার বাজারে প্রবেশের কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি।

তার ভাষায়, লজিস্টিকস একটি সমন্বিত সেবা। শুধু তুরস্কে বিনিয়োগ করেই এই ব্যবসা পরিচালনা করা সম্ভব। তবে আমাদের লক্ষ্য বৈশ্বিক পরিসরে বিস্তার লাভ করা।

তিনি বলেন, আগামী এক দশকে বৈশ্বিক লজিস্টিক খাতের বাণিজ্যিক পরিমাণ দ্বিগুণ হতে পারে। দক্ষ মানবসম্পদের কারণে তুরস্ক আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে। তবে সময়মতো অবকাঠামো প্রকল্প শেষ করতে না পারা এবং দক্ষ জনশক্তি ধরে রাখা বড় চ্যালেঞ্জ।

রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে তুরস্ক ইউরোপ, ককেশাস, তুর্কি রাষ্ট্র এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান লজিস্টিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

বৈশ্বিক বাণিজ্যতুরস্কলজিস্টিক করিডরএরগুন আরিবুর্নু
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ৩০ জুলাই ২০২৬, ০০:২৬

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ৩০ জুলাই ২০২৬, ০০:০০

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    ৩০ জুলাই ২০২৬, ০০:১৭

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    ৩০ জুলাই ২০২৬, ০০:৪৩

    টাকায় মেলে পাস অতিষ্ঠ সচিবালয়

    টাকায় মেলে পাস অতিষ্ঠ সচিবালয়

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০

    নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাল এআই!

    নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাল এআই!

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫

    বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চায় তুরস্ক

    বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চায় তুরস্ক

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮

    এক রুটেই পাচারকারীদের পকেটে ৪ হাজার কোটি

    এক রুটেই পাচারকারীদের পকেটে ৪ হাজার কোটি

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫

    বেসরকারি হাসপাতালে শিশুসহ দুই মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

    বেসরকারি হাসপাতালে শিশুসহ দুই মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

    ৩০ জুলাই ২০২৬, ০১:৪৬

    নতুন রুট কম্বোডিয়া

    নতুন রুট কম্বোডিয়া

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫

    ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে

    ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে

    ৩০ জুলাই ২০২৬, ০২:০৩

    মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট বেঞ্চ

    মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট বেঞ্চ

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫

    গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

    গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

    ৩০ জুলাই ২০২৬, ০২:১২

    অসন্তোষজনক পরীক্ষা পদ্ধতি

    অসন্তোষজনক পরীক্ষা পদ্ধতি

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৪

    পাকিস্তানে পুলিশ চৌকিতে সন্ত্রাসী হামলা, ৫ পুলিশ নিহত

    পাকিস্তানে পুলিশ চৌকিতে সন্ত্রাসী হামলা, ৫ পুলিশ নিহত

    ৩০ জুলাই ২০২৬, ০২:৫৭

    advertiseadvertise