Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কামরুজ্জামান রতন

গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:১২
গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

মাদক ও জুয়ার বিরুদ্ধে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি। ছবি: সংগৃহীত

সীমান্তে গুলি চালিয়ে মানুষ হত্যার চেয়ে এখন আরও ভয়াবহভাবে মাদক ছড়িয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। মাদক ও জুয়া প্রতিরোধে সচেতনতামূলক এক আলোচনা সভায় এসব কথা বলছিলেন তিনি।

বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজার মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে ‘মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ গজারিয়া গড়ি’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, ‘মাদক একটি নীরব ঘাতক। একসময় সীমান্তে গুলি করে আমাদের দেশের নারী-পুরুষকে হত্যা করা হতো। এখন গুলির আওয়াজ ছাড়াই পার্শ্ববর্তী দুই দেশ মাদক ছড়িয়ে দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। নীরবে আমাদের মানুষকে হত্যা করছে।’ তবে সেই দুই দেশের নাম উল্লেখ করেননি তিনি।

এ বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘যেকোনো মূল্যে গজারিয়াকে মাদকমুক্ত করতে হবে।’

ইউনিয়নভিত্তিক মাদক নির্মূলে রাজনৈতিক নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফর রহমান এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির হোসেন।

বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদক ও জুয়ার বিস্তার রোধ করা সম্ভব।

এ সময় আরও ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর একেএম গিয়াসউদ্দিন আহম্মেদ, জেলা কৃষকদলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম পিন্টু, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম (ভিপি মাসুম), মুহাম্মদ আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নুরে আলম, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার জালাল রীমু, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী। সভা পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসহাক আলী।

আলোচনা সভা শেষে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

মুন্সীগঞ্জমাদক ও জুয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে