Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

জাকির হোসেন লিটন

জাকির হোসেন লিটন

চিফ রিপোর্টার

বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

বদলে যাচ্ছে জিয়া উদ্যান

বদলে যাচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ এলাকায় দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু নতুনত্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একাধিক পাবলিক টয়লেট ব্লক নির্মাণ করা হচ্ছে। বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ এবং পাইপলাইন বসছে উদ্যান ও সমাধিস্থলে। উদ্যানের ক্রিসেন্ট লেকের বিদ্যমান অকেজো ফোয়ারা পাচ্ছে নতুন রূপ। পুকুরপাড় জুড়ে বসছে নতুন ওয়াকওয়ে। লেকে...
জাতীয়•৮ দিন আগে
অপরিকল্পিত প্রকল্পে পরিকল্পিত দুর্নীতি

অপরিকল্পিত প্রকল্পে পরিকল্পিত দুর্নীতি

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্লোগানে গত এক যুগে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই খাতে বিভিন্ন অপরিকল্পিত প্রকল্পে পরিকল্পিত দুর্নীতির অভিযোগ উঠেছে। আইসিটি বিভাগের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই খাতের বিভিন্ন দপ্তর ও সংস্থায় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার আর্থিক অডিট আপত্তি অমীমাংসিত অবস্থায় ঝুলে রয়েছে। মন্ত্রণালয়ের কাছে এসব অডিটের বিশদ প্রতিবেদন তলব করে তা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সংসদীয় স...
জাতীয়•১৪ দিন আগে
কমেছে খুন, বেড়েছে ধর্ষণ

কমেছে খুন, বেড়েছে ধর্ষণ

দেশে অপরাধের চিত্রে দেখা যাচ্ছে মিশ্র রূপান্তর। কোথাও স্বস্তি, আবার কোথাও গভীর উদ্বেগ। কমেছে খুন, দস্যুতা ও দাঙ্গার মতো অপরাধ। কিন্তু ধর্ষণ, নারী নির্যাতন, চুরি ও মাদক সেবন-কারবারের মতো অপরাধের ঊর্ধ্বমুখী সূচক জাগাচ্ছে শঙ্কা। এসব ঘটনায় বেড়েছে মামলার সংখ্যাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উঠে এসেছে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এমনই চিত্র। যে পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে অপরাধের ধরন অনুযায়ী গত বছরের তুলনায় এ বছরের সংখ্যা। স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভ...
জাতীয়•২৪ দিন আগে
৫ লাখ ২২ হাজার সরকারি পদই শূন্য

৫ লাখ ২২ হাজার সরকারি পদই শূন্য

দেশে শিক্ষিত বেকার বেড়ে চরমে পৌঁছেছে সংকট। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোয় বিরাজ করছে বড় ধরনের জনবল খরা। এই উভয় সংকট নিরসনে জোরালো পদক্ষেপ নিচ্ছে সরকার। শাসক দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে সৃষ্ট জট ও শূন্যতা দূর করতে নেওয়া হয়েছে দীর্ঘ, মধ্য ও স্বল্পমেয়াদি নানা পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি পুরনো ও সেকেলে নিয়োগ বিধিমালা যুগোপযোগী করার কাজও চলছে...
জাতীয়•২৫ দিন আগে
টিসিবিকে ভর্তুকিমুক্ত করতে ‘মিশন জিরো’

টিসিবিকে ভর্তুকিমুক্ত করতে ‘মিশন জিরো’

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সম্পূর্ণ ভর্তুকিমুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ‘মিশন জিরো’ শীর্ষক এই পরিকল্পনা আগামী চার-পঁাচ বছরের মধ্যে বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে লাভজনক পণ্যের বাণিজ্যিক বিক্রি, ডিজিটাল রূপান্তর, সুবিধাভোগী ও ডিলার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনয়ন, মজুদ ক্ষমতা বৃদ্ধি ও ভর্তুকি সাশ্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে টিসিবির সার্বিক কার্যক্রম, ডিলার নিয়োগের অস্বচ্...
জাতীয়•প্রায় ১ মাস আগে
৩৭ সরকারি শিল্পপ্রতিষ্ঠানের ৩০টিই লোকসানে

৩৭ সরকারি শিল্পপ্রতিষ্ঠানের ৩০টিই লোকসানে

শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন করপোরেশন ও সংস্থার নিয়ন্ত্রণাধীন উৎপাদনমুখী ৩৭টি কারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে ৩০টিই লোকসানে জর্জরিত। নামমাত্র লাভে বাকি সাতটি প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের হিসাব বলছে, সর্বশেষ অর্থবছরে প্রতিষ্ঠানগুলোর নিট লোকসানের পরিমাণ ৭৫৩ কোটি, যার বিপরীতে নিট লাভ ছিল ৩৬৪ কোটি টাকা। আয়ুষ্কাল কমে যাওয়া, গ্যাস সংকট, কাঁচামাল প্রাপ্তির অনিশ্চয়তাসহ বেশ কিছু কারণে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপো...
জাতীয়•প্রায় ১ মাস আগে
১০০ টাকা কর আদায়ে বাংলাদেশে ব্যয় ২১ পয়সা, এশিয়ার অন্য দেশে কত?

১০০ টাকা কর আদায়ে বাংলাদেশে ব্যয় ২১ পয়সা, এশিয়ার অন্য দেশে কত?

যেকোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় রাজস্ব আহরণ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্ব আহরণের জন্য সরকারকে একটি প্রশাসনিক অবকাঠামো পরিচালনা করতে হয়, যার পেছনে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা পরিচালন ব্যয় রয়েছে। অর্থনীতির ভাষায় যাকে ‘কস্ট অব কালেকশন রেশিও’ বলা হয়। জাতীয় রাজস্ব আহরণে প্রশাসনিক এ ব্যয়ের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বেশ সাশ্রয়ী অবস্থানে রয়েছে। প্রতি ১০০ টাকা রাজস্ব সংগ্রহ করতে বাংলাদেশকে ব্যয় করতে হয় মাত্র ২১ পয়সা,...
জাতীয়•প্রায় ১ মাস আগে
কার্যবিবরণীর মান নিয়ে অসন্তোষ সংসদীয় কমিটির

কার্যবিবরণীর মান নিয়ে অসন্তোষ সংসদীয় কমিটির

জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে কার্যপত্র ও কার্যবিবরণী প্রণয়ন পদ্ধতি ও তার মান নিয়ে তীব্র অসন্তোষ ও প্রশ্ন তুলেছেন কমিটির সদস্যরা। ফলে অনাকাঙ্ক্ষিতভাবে অস্পষ্ট ও অসম্পূর্ণ কার্যপত্র সরবরাহের ঘটনায় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। বৈঠক থেকে কার্যপত্র আরও সুসংগঠিত, সুস্পষ্ট ও মানসম্মতভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।গত ২৩ আগস্ট অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণী এবং বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।...
জাতীয়•প্রায় ১ মাস আগে
ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে দলের ভেতরে-বাইরে নতুন ভাবনা শুরু হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে একটি বার্তা এরই মধ্যে সামনে এসেছে। তবে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই থাকছেন, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে— এ নিয়ে দলের ভেতরে চলছে নানা আলোচনা। দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, ওবায়দুল কাদের আর সাধারণ সম্পাদক থাকছেন না। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, সাংগঠনিক ব্যর্থতা এবং দলক...
রাজনীতি•২ মাস আগে
ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বাস্তব পরিস্থিতি, ঢাকা-দিল্লির কূটনৈতিক সমীকরণ এবং আওয়ামী লীগ নেতাদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, তিনি ডিসেম্বরে ফিরছেন না। তার দেশে ফেরার পথ মূলত আইনি, কূটনৈতিক ও রাজনৈতিক— তিন দিক থেকেই বন্ধ।খোঁজ নিয়ে এ-ও জানা গেছে, ঢাকা এখন আর শুধু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে আটকে নেই। সরকারের পক্ষ থেকে ভারতের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারেন; কিন্তু সেখান থেকে বাংল...
জাতীয়•২ মাস আগে
মনোবল নয়, পুলিশের  সংকট সরঞ্জামে

মনোবল নয়, পুলিশের সংকট সরঞ্জামে

জুলাই গণঅভ্যুত্থানের পর দুই বছর কেটে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবলও এখন বেশ চাঙ্গা। তবে আইনশঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের সেই মনোবলে বাধা হয়ে দাঁড়িয়েছে যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, পুলিশের যানবাহন ও জনবল সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণের সুপারিশও করেছে কমিটি। গত ১৩ আগস্ট অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণী পর্যালোচনা...
জাতীয়•২ মাস আগে
উৎসবের ভোটে অবধারিত ফল

উৎসবের ভোটে অবধারিত ফল

নির্বাচনী কর্মকর্তারা প্রস্তুত। ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ ভোটের সব সরঞ্জামও আগে থেকেই সাজানো। নির্ধারিত সময়ের আগেই একে একে হাজির দেশের আইনপ্রণেতারা। আনুষ্ঠানিক ঘোষণা, কোরআন তিলাওয়াত— এরপর শুরু ভোট। প্রায় দুই ঘণ্টার এই ভোটযুদ্ধে ছিল না কোনো শোরগোল, কেন্দ্র দখলের আশঙ্কা কিংবা ব্যালট ছিনতাইয়ের ভয়। ভোটারদের আঙুলে লাগেনি অমোচনীয় কালিও। সংসদ ভবনের অধিবেশন কক্ষেই এমন শান্ত পরিবেশে প্রায় সাড়ে তিন দশক পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি— বিএনপির সদ্যবিদায়ী মহাসচিব...
জাতীয়•৩ মাস আগে
ভোট দেবেন ফখরুল, ভোটার নন অলি

ভোট দেবেন ফখরুল, ভোটার নন অলি

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। আগামীকাল শুক্রবারই তার শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন ও শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, জাতীয়  সংসদ ও বঙ্গভবন। রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। নির্বাচনে ক্ষমতাসীন দলের পক্ষে বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মি...
জাতীয়•৩ মাস আগে
পতনের কথা কল্পনাও করেনি আ.লীগ

পতনের কথা কল্পনাও করেনি আ.লীগ

২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পতন হয় দীর্ঘ সাড়ে ১৫ বছর টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের; কিন্তু সেদিন দুপুরের আগপর্যন্ত ক্ষমতা হারানোর কোনো আলামতই আঁচ করতে পারেনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দলটি। আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের কর্মী— সবারই বিশ্বাস ছিল, অতীতের অন্যান্য রাজনৈতিক আন্দোলনের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও শক্ত হাতে নিয়ন্ত্রণে সক্ষম হবেন দলীয় প্রধান শেখ হাসিনা। সাময়িক এ চাপ সামলে আবারও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেবেন তিনি। সে আশায়ই সেদিন...
রাজনীতি•৩ মাস আগে
জয় বাংলায় শুরু, বাংলাদেশ জিন্দাবাদে শেষ

জয় বাংলায় শুরু, বাংলাদেশ জিন্দাবাদে শেষ

ছাত্রজীবনে যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। নেতৃত্ব দিয়েছিলেন পাবনা জেলা ছাত্রলীগের। ‘জয় বাংলা’ স্লোগানে মুখর রাখতেন রাজনীতির মাঠ। পরে দীর্ঘ সরকারি চাকরি ও বিচারিক জীবন। শেষে সবাইকে চমকে দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপতি। বিভিন্ন আনুষ্ঠানিক বক্তৃতা, বিবৃতি ও বাণীতে আবারও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ।কিন্তু চব্বিশের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রীয় নানা আচার, স্লোগান ও বক্তব্যের ধারায় বিপরীতধর্মী পরিবর্তন। ফেরে ‘বাংলাদেশ জিন্দাবাদ’। আর পদের কারণে সেটিও বে...
জাতীয়•৪ মাস আগে
‘লাইফলাইন’ ভাবছে নিষিদ্ধ আ.লীগ

‘লাইফলাইন’ ভাবছে নিষিদ্ধ আ.লীগ

নির্বাচনে অংশ নেওয়ার পথ পুরোপুরি বন্ধ নয়— সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) এমন বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। সে সুযোগকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভেতরেও শুরু হয়েছে নীরব সমীকরণ। প্রকাশ্যে নয়, বরং আড়ালে থেকেই স্থানীয় নির্বাচনে ফেরার সম্ভাবনা যাচাই করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। ব্যক্তিগত যোগ্যতায় নির্বাচনে অংশ নিতে বাধা নেই— সরকার ও ইসির পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তার পর স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় ও তৃণ...
রাজনীতি•৪ মাস আগে
ফ্রন্টলাইনের আমলনামা

ফ্রন্টলাইনের আমলনামা

‘আগামীর সময়’-এর রিপোর্টিং বিভাগে পা রাখলে মনে হতে পারে, আপনি কোনো দৈনিক পত্রিকার অফিসে নয়, বরং যুদ্ধের ফ্রন্টলাইনে ঢুকে পড়েছেন। সেজন্য পত্রিকাটি বাজারে আসার আগেই সম্পাদক মোস্তফা মামুন এ সেকশনের সদস্যদের নাম দিয়েছেন ‘দ্য ফ্রন্ট রানার্স’। চারদিকে ডেস্কে ডেস্কে পাহাড়সমান ফাইল, আধখাওয়া ঠান্ডা চায়ের কাপ...
শুরুর সুবাস•৫ মাস আগে
ভার্চুয়াল থেকে একচুয়ালে আসতে চায় নিষিদ্ধ আওয়ামী লীগ

ভার্চুয়াল থেকে একচুয়ালে আসতে চায় নিষিদ্ধ আওয়ামী লীগ

চব্বিশের ৫ আগস্ট অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আসে রাজনৈতিক কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা। সংসদে বিল পাসের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা পায় আইনি রূপ। দলের শীর্ষ নেতারা পলাতক। বেশিরভাগই দেশের বাইরে। কেউ কেউ কারাগারে। রয়েছে প্রশাসনের কঠোর নজরদারি। এমন কোণঠাসা অবস্থায় দেড় বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজন...
রাজনীতি•৫ মাস আগে
পুরনো রূপেই ফিরতে চায় আওয়ামী লীগ

পুরনো রূপেই ফিরতে চায় আওয়ামী লীগ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই আছে; কিন্তু দলটির ফিরে আসা নিয়ে আলোচনার শেষ নেই। মাঝেমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ‘আওয়ামী লীগ ইস্যু’ প্রাসঙ্গিক হয়ে ওঠে। এতদিন গুঞ্জন ছিল, বিকল্প নেতৃত্বে ফিরে আসতে পারে দলটি। কিন্তু এটি একেবারে গুঞ্জনই। দেশের ভেতরে-বাইরে অবস্থান করা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গ...
রাজনীতি•৬ মাস আগে