Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রাষ্ট্রপতি নিয়োগ ছিল বড় চমক

জয় বাংলায় শুরু, বাংলাদেশ জিন্দাবাদে শেষ

জাকির হোসেন লিটন
জাকির হোসেন লিটন
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২৩:২৫
জয় বাংলায় শুরু, বাংলাদেশ জিন্দাবাদে শেষ

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

ছাত্রজীবনে যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। নেতৃত্ব দিয়েছিলেন পাবনা জেলা ছাত্রলীগের। ‘জয় বাংলা’ স্লোগানে মুখর রাখতেন রাজনীতির মাঠ। পরে দীর্ঘ সরকারি চাকরি ও বিচারিক জীবন। শেষে সবাইকে চমকে দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপতি। বিভিন্ন আনুষ্ঠানিক বক্তৃতা, বিবৃতি ও বাণীতে আবারও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ।

কিন্তু চব্বিশের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রীয় নানা আচার, স্লোগান ও বক্তব্যের ধারায় বিপরীতধর্মী পরিবর্তন। ফেরে ‘বাংলাদেশ জিন্দাবাদ’। আর পদের কারণে সেটিও বেশ রপ্ত করে নিয়েছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওরফে চুপ্পু। জয় বাংলা স্লোগানে শুরু করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি।

দেশের ২২তম রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের আসীন হওয়ার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ছিল এক বড় চমক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে ২০২৩ সালে গুরুত্বপূর্ণ এই পদে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে একাধিক প্রভাবশালী ও হেভিওয়েট রাজনীতিকের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে জোর আলোচনায় থাকলেও তার নামটি ছিল না আলোচনাতেই। যদিও সব পূর্বাভাস ভুল প্রমাণ করে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নেন মো. সাহাবুদ্দিনকে। দলীয় শীর্ষ পর্যায় থেকে নাম ঘোষণার আগপর্যন্ত রাজনৈতিক বিশ্লেষক তো বটেই, এমনকি ক্ষমতাসীন দলের অনেক জ্যেষ্ঠ নেতার কাছেও এটি ছিল একদমই অপ্রত্যাশিত এক সিদ্ধান্ত।

সাবেক বিচারক, বীর মুক্তিযোদ্ধা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার হিসেবে মো. সাহাবুদ্দিনের দীর্ঘ কর্মজীবন ও পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকলেও দলীয় রাজনীতিতে তার সরাসরি ও সক্রিয় উপস্থিতি ছিল না দীর্ঘদিন। জাতীয় রাজনীতির পরিচিত ও দৃশ্যমান নেতাদের পাশ কাটিয়ে একজন পেশাদার আইনি ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বকে বঙ্গভবনে পাঠানোর সিদ্ধান্তটি ছিল এক কৌশলী পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৎকালীন সরকার এমন একজনকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে বেছে নিতে চেয়েছিল, যিনি প্রশাসনিক জটিলতা সামলাতে দক্ষ এবং যার রাজনৈতিক নিরপেক্ষতা ও আনুগত্য নিয়ে দলের অভ্যন্তরে বিতর্ক থাকবে না। কিন্তু চব্বিশের পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি পদে বহাল থাকায় পরিবর্তিত সরকারের সব সিদ্ধান্তেই সায় দিতে হয়েছে মো. সাহাবুদ্দিনকে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর ‘মাস্টারমাইন্ড’দের শপথ পড়াতে হয়েছে আওয়ামী লীগ নিযুক্ত এ রাষ্ট্রপতিকেই। আওয়ামী লীগবিরোধী নানান অধ্যাদেশেও স্বাক্ষর করতে হয়েছে তাকে। এ ছাড়া বক্তব্য, বিবৃতি ও বাণীতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন।

ছাত্রজীবনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজনীতির মাঠ কাঁপিয়েছেন ‘জয় বাংলা’ স্লোগানে। বঙ্গভবনের বাসিন্দা হওয়ার পরও সেখানকার প্রতিটি আয়োজন, রাষ্ট্রীয় ভাষণ, জাতীয় দিবসের বাণী এবং আনুষ্ঠানিক বক্তব্যের শেষে নিয়মিতভাবে উচ্চারণ করে এসেছেন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থান এবং পরবর্তীকালে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় অঙ্গনে স্লোগান ও বক্তব্যের ধারায় আসে স্পষ্ট পরিবর্তন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রীয় ভাষণ বা বাণীতে আর ‘জয় বাংলা’ বা ‘জয় বঙ্গবন্ধু’ দেখা যায়নি। বরং তার বক্তব্যের সমাপ্তি ঘটত ‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণের মধ্য দিয়ে।

রাষ্ট্রপতিরাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনজয় বাংলা স্লোগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা