Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংসদীয় স্থায়ী কমিটিতে প্রতিবেদন

কমেছে খুন, বেড়েছে ধর্ষণ

জাকির হোসেন লিটন
জাকির হোসেন লিটন
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২১
কমেছে খুন, বেড়েছে ধর্ষণ

গ্রাফিকস: আগামীর সময়

দেশে অপরাধের চিত্রে দেখা যাচ্ছে মিশ্র রূপান্তর। কোথাও স্বস্তি, আবার কোথাও গভীর উদ্বেগ। কমেছে খুন, দস্যুতা ও দাঙ্গার মতো অপরাধ। কিন্তু ধর্ষণ, নারী নির্যাতন, চুরি ও মাদক সেবন-কারবারের মতো অপরাধের ঊর্ধ্বমুখী সূচক জাগাচ্ছে শঙ্কা। এসব ঘটনায় বেড়েছে মামলার সংখ্যাও।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উঠে এসেছে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এমনই চিত্র। যে পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে অপরাধের ধরন অনুযায়ী গত বছরের তুলনায় এ বছরের সংখ্যা।

স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে হওয়া এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করা হয়।

বৈঠকে দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে নথিভুক্ত হওয়া মামলার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৫৯৬টি, যা গত বছর একই সময়ে ছিল ১ লাখ ৩৭ হাজার ৮০৬টি। এক বছরের ব্যবধানে মামলার সংখ্যা বেড়েছে ১৩ হাজার ৭৯০টি।

তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম ৯ মাসে ২ হাজার ৬৫৯টি খুনের ঘটনা ঘটেছে, যা গত বছর ছিল ২ হাজার ৯১৩টি। গত বছরের তুলনায় খুন কমেছে ২৫৪টি।

এ সময় তুলনামূলক কমেছে ডাকাতি, দাঙ্গা ও অপহরণের ঘটনাও। চলতি বছর ৩৮৭টি ডাকাতির ঘটনা ঘটে। গত বছর যা ছিল ৫৩৮টি। গত বছরের তুলনায় এ বছর দস্যুতা কমেছে ১০৯টি। চলতি বছর ১ হাজার ৩৭৪টি দস্যুতার ঘটনা ঘটলেও গত বছর ছিল ১ হাজার ৪৮৩টি।

গত বছর ৬২টি দাঙ্গার ঘটনা ঘটলেও এ বছর ৪৫টি কমে তা দাঁড়িয়েছে মাত্র ১৭টিতে। গত বছর ৮১২টি অপহরণের ঘটনা ঘটলেও এ বছর ৪৩টি কমে তা ৭৬৯টিতে এসেছে। গত বছর বিস্ফোরকদ্রব্য-সংক্রান্ত ২৮৬টি ঘটনা ঘটলেও চলতি বছর এখন পর্যন্ত ৯৮টি ঘটনা কমে তা ১৮৮টিতে এসেছে। গত বছর দ্রুত বিচার আইনের মতো গুরুতর ৭৪৩টি অপরাধ সংঘটিত হলেও চলতি বছর ১৪৮টি কমে তা ৫৯৫টিতে এসেছে।

তুলনামূলক বিশ্লেষণে আরও দেখা যায়, অপরাধের কিছু খাতে স্বস্তিদায়ক এমন চিত্র থাকলেও নারী ও শিশুদের সুরক্ষার ক্ষেত্রে পরিস্থিতি খুব একটা স্বস্তির ছিল না। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে ৫ হাজার ৩৮১টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত বছরের ৪ হাজার ১১০টি থেকে ১ হাজার ২৭১টি বেশি। তবে নারী নির্যাতন মামলা ৯ হাজার ২৬২টি থেকে কমে ৮ হাজার ১৭৮টিতে দাঁড়িয়েছে। উল্লিখিত সময়ে শিশু নির্যাতনের ঘটনা কমেছে ৪৪০টি। গত বছর ৩ হাজার ৫৯১টি শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও চলতি বছর তা কমে ৩ হাজার ১৫১টিতে এসেছে। তবে অ্যাসিড নিক্ষেপের ঘটনা গত বছরের চারটি থেকে বেড়ে পঁাচটিতে এসেছে।

একই সময়ে সিঁধেল চুরি ২ হাজার ২৫৫টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৫টিতে। সাধারণ চুরিও ৭ হাজার ২৭৩টি থেকে বেড়ে ৭ হাজার ৩৪০টিতে দাঁড়িয়েছে। এ সময় মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার বেশ ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। এ মামলা ৩৯ হাজার ৫০টি থেকে ১৪ হাজার ৩২২টি মামলা বেড়ে ৫৩ হাজার ৭২টি দাঁড়িয়েছে, যা অপরাধ বাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত বছর ৪৬৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হলেও চলতি বছর আক্রান্ত হয়েছেন ৪৪১ জন।

পরিসংখ্যানে গত বছর এবং চলতি বছর তৃতীয় প্রান্তিকের তুলনামূলক তথ্যেও একই চিত্র উঠে এসেছে। এ সময় খুন কমলেও ধর্ষণের সঙ্গে নারী নির্যাতনের ঘটনা বেশ বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ থেকে জুলাই-সেপ্টেম্বর ২০২৬-এর পরিসংখ্যানে দেখা যায়, এই তিন মাসে ৫৫ হাজার ৪৫৪টি মামলা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৬ হাজার ৪৭৯টি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খুন কমেছে ৯৯টি। চলতি বছর ৮৮১টি খুন হলেও গত বছরের একই সময়ে ৯৮০টি খুনের ঘটনা ঘটে।

তবে এই সময়েও বেড়েছে ধর্ষণ। গত বছর ১ হাজার ৩৭০টি ধর্ষণের ঘটনা ঘটলেও তা বেড়ে চলতি বছর একই সময়ে ২ হাজার ১২৯টিতে দাঁড়িয়েছে। পাশাপাশি বেড়েছে নারী নির্যাতনও। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩ হাজার ২৩৬টি নির্যাতনের ঘটনা ঘটলেও গত বছরের একই সময়ে তা ছিল ৩ হাজার ১২৫টিতে। এ সময় চুরির ঘটনা খানিকটা কমলেও সিঁধেল চুরি বেড়েছে। এ ছাড়া মাদক মামলা ১৪ হাজার ১০৩টি থেকে বেড়ে ২০ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। গত বছর এ সময় ১৩৩ জন পুলিশ আক্রান্ত হলেও এ বছর তা কমে ১২৩টিতে এসেছে।

বৈঠক শেষে জাতীয় সংসদের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে গত বছর এবং চলতি বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র জানতে চান কমিটির সদস্যরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। উপস্থাপিত চিত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘উন্নতি’ হওয়ায় বৈঠকে উপস্থিত কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ ও দমনে গৃহীত কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়। এক্ষেত্রে অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম (বুলবুল), মো. আব্দুল বাতেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অপরাধখুনদস্যুতাধর্ষণমামলাস্থায়ী কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ