Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

রাজনীতির সজ্জন রাষ্ট্রের অভিভাবক

উৎসবের ভোটে অবধারিত ফল

  • মির্জা ফখরুল ইসলাম ২৫৫ ভোট : অলি আহমদ ৮৮ ভোট
  • ভোট দিয়েছেন ৩৪৩ জন দেননি ৬ এমপি
  • বিএনপির ২৪৪, মিত্রদের ৩, স্বতন্ত্র ৭ ভোট ফখরুলের
  • ফখরুলকেই ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি
  • আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
  • নিজ দলের বিপক্ষে ভোট দেননি কেউ
  • সিইসি বললেন, ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে
জাকির হোসেন লিটন
জাকির হোসেন লিটন
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:০৬
উৎসবের ভোটে অবধারিত ফল

নির্বাচনী কর্মকর্তারা প্রস্তুত। ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ ভোটের সব সরঞ্জামও আগে থেকেই সাজানো। নির্ধারিত সময়ের আগেই একে একে হাজির দেশের আইনপ্রণেতারা। আনুষ্ঠানিক ঘোষণা, কোরআন তিলাওয়াত— এরপর শুরু ভোট। প্রায় দুই ঘণ্টার এই ভোটযুদ্ধে ছিল না কোনো শোরগোল, কেন্দ্র দখলের আশঙ্কা কিংবা ব্যালট ছিনতাইয়ের ভয়। ভোটারদের আঙুলে লাগেনি অমোচনীয় কালিও। সংসদ ভবনের অধিবেশন কক্ষেই এমন শান্ত পরিবেশে প্রায় সাড়ে তিন দশক পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি— বিএনপির সদ্যবিদায়ী মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বৃহস্পতিবার এই নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৪৩ সংসদ সদস্য। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট। কোনো ভোট বাতিল হয়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোনো সংসদ সদস্যও দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দেননি।

ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে যাচ্ছেন বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অন্যতম পরিচিত মুখ ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে তিনি বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর তিনি দুটি পদই ছেড়েছেন। তার জায়গায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করে বঙ্গভবন ছাড়েন। প্রায় চার সপ্তাহ পর তার উত্তরসূরি নির্বাচনের জন্য সংসদে ভোট হলো। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় আইনের বাধ্যবাধকতা মেনেই সরাসরি ভোটের আয়োজন করতে হয়। তবে সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাস্তবতায় মির্জা ফখরুলের বিজয় অনেকটাই নিশ্চিত ছিল। তবু বিরোধী জোটের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যেই তারা প্রার্থী দিয়েছে।

দুপুর ২টায় অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। তার কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ কক্ষে প্রবেশ করেন। নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটের নিয়মকানুন তুলে ধরার পর শুরু হয় ভোটদান।

প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারপর সংসদ নেতা তারেক রহমান ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে। ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে এরপর নিজের ভোট দেন ফখরুলও। একে একে ভোট দেন দল ও জোটের অন্য সংসদ সদস্যরা। তবে সংসদ সদস্য না হওয়ায় নিজের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পাননি অপর প্রার্থী অলি আহমদ।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ভোট দেন দুপুর ২টা ১৯ মিনিটে। এরপর বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অন্যরা ভোট দেন। ভোট গণনার সময় দুই প্রার্থীর এজেন্টসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে ৫টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ কক্ষে বদলে যায় দৃশ্যপট। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী প্রার্থী মির্জা ফখরুলকে একটি গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন। তুমুল করতালিতে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্যরা। ফখরুলও হাত তুলে সবাইকে সালাম জানিয়েছেন। টেবিল চাপড়ে তখন তার বিজয় উদযাপন চলছিল সংসদ কক্ষে।

কিছুক্ষণ পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে যান। নতুন রাষ্ট্রপতি নিজের আসন থেকে বেরিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন এবং পরে বিরোধীদলীয় নেতার সঙ্গেও শুভেচ্ছাবিনিময় করেন। একপর্যায়ে সংসদ কক্ষের প্রায় সব সদস্য নিজ নিজ আসন ছেড়ে নতুন রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ বীরবিক্রমও তাকে অভিনন্দন জানিয়েছেন।

চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ৩৫০ আসনের সংসদে বর্তমানে সদস্য রয়েছেন ৩৪৯ জন। এর মধ্যে বিএনপি ও তাদের মিত্রদের সদস্য ২৫০ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ৯০, স্বতন্ত্র ৮ এবং ইসলামী আন্দোলনের ১ জন।

ভোটের ফল বিশ্লেষণে দেখা যায়, মির্জা ফখরুলের ২৫৫ ভোটের মধ্যে বিএনপির এককভাবে ২৪৪ ভোট, মিত্রদের ৩, স্বতন্ত্রদের ৭ এবং ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোট রয়েছে। ভোটের ঠিক আগে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে দেখা যায়। অন্যদিকে অলি আহমদের পাওয়া ৮৮টি ভোটই এসেছে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে।

ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। তাদের মধ্যে অসুস্থতার কথা জানিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের কাছে চিঠি দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা। অনুপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক। এ ছাড়া জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সিলেট-৫ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান ভোট দেননি।

জানা গেছে, জামায়াত জোট থেকে খেলাফত মজলিস বেরিয়ে যাওয়ায় আবুল হাসান ভোট দিতে আসেননি। যদিও জামায়াতের দাবি, তিনি বিদেশে থাকায় ভোট দিতে পারেননি।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছেন, ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে। কারও কাছ থেকে কোনো অভিযোগ আসেনি।

শান্ত, নিরুত্তাপ ও শৃঙ্খলাপূর্ণ ভোটের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ব্যালটের লড়াইয়ে জয়ী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের ভোটে নির্বাচিত হয়ে এবার তার নতুন ঠিকানা বঙ্গভবন— আর নতুন পরিচয়, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।

উৎসবঅবধারিতআইনপ্রণেতাভোটযুদ্ধরাষ্ট্রপতিমির্জা ফখরুল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise