Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

আজ রাষ্ট্রপতি নির্বাচন

ভোট দেবেন ফখরুল, ভোটার নন অলি

জাকির হোসেন লিটন
জাকির হোসেন লিটন
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৪:৪৮
ভোট দেবেন ফখরুল, ভোটার নন অলি

সংগৃহীত ছবি

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। আগামীকাল শুক্রবারই তার শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন ও শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, জাতীয়  সংসদ ও বঙ্গভবন। রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

নির্বাচনে ক্ষমতাসীন দলের পক্ষে বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বললেন, ‘বিশ্ববাসী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে।’

এর মাধ্যমে সাড়ে তিন দশক পর প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ; ইতিহাসে যা দ্বিতীয়। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদে সংখ্যাগরিষ্ঠতা এবং ৭০ অনুচ্ছেদের কারণে এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় শতভাগ নিশ্চিত জেনেও বিরোধী জোট প্রার্থী দেওয়ায় বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। বিরোধী জোটের দাবি, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতেই তাদের এই পদক্ষেপ। তারা বলছে, গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার হলে ৭০ অনুচ্ছেদের ভয় থাকত না। আর সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে ফলাফলও অন্যরকম হতে পারত। এই অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ দলের বাইরে কোনো ভোট দিতে পারেন না। ভোট দিলে তাদের এমপি পদ বাতিল হয়ে যায়।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার ৩৪৯ সংসদ সদস্য। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ভোটার সংখ্যা মোট আসনের চেয়ে একটি কম। ভোটার তালিকা সংসদের ‘বিভক্তি নম্বর’ অনুযায়ী করা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত আসন মিলিয়ে সংসদে বিএনপি জোটের এমপি ২৫০ জন। যেখানে বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের একজন করে তিনজন এবং বাকিরা বিএনপির। জামায়াত জোটের ৯০ জন এমপির মধ্যে জামায়াতের ৭৭, এনসিপির ৮, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩, খেলাফত মজলিসের ১ এবং জাগপার ১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া ৮ জন স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের ১ জন সংসদ সদস্য রয়েছেন। নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজন ১৭৫ ভোট।

সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। জুলাই সনদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় ভোটবর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। অন্যদিকে, অসুস্থতার কারণে ভোট দিতে পারবেন না জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ছাড়া ভোটের বিষয়ে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সংসদ সদস্য হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এমপি না হওয়ায় ভোট দিতে পারবেন না জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরতে গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সিইসি। তিনি জানালেন, সংসদ সদস্যরা আসনে বসেই প্রকাশ্যে ভোট দেবেন। ব্যালটে ভোটারের নাম ও কাকে ভোট দিয়েছেন, তা উল্লেখ থাকবে। সংসদ কক্ষে থাকা চারটি বাক্সে ফেলতে হবে এসব ব্যালট।

সংসদ সূত্র বলছে, সংসদ কক্ষে স্পিকারের আসনের সামনে সংসদ সচিবালয়ের সচিবসহ কর্তাদের জন্য নির্ধারিত আসনে বসবেন নির্বাচনী কর্তা, তিন নির্বাচন কমিশনার ও সংসদ সচিবালয়ের দুই সচিব। এমপিরা নিজ নিজ আসনে বসবেন। নির্বাচনে সহায়তা করবেন নির্বাচন কমিশনের ২০ কর্মকর্তা।

নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেবেন, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনার সময় আবার তা সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। গণনা শেষে সবার সামনে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হবে। সংসদে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলছিলেন, ‘এ নির্বাচনকে গণতন্ত্রের নতুন যাত্রা হিসেবে দেখছে সরকার।’

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ হয়ে যাওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তবে গতকাল মামলাটির শুনানি হয়নি। এ ছাড়া নির্বাচন স্থগিত চেয়ে অন্য এক আইনজীবীর করা আরেকটি রিট আবেদনও গতকাল সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

রাষ্ট্রপতিফখরুলঅলিনির্বাচনজামায়াত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise