Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

৫ লাখ ২২ হাজার সরকারি পদই শূন্য

  • শূন্যতা দূর করতে তিন ধাপের পরিকল্পনা
  • নিয়োগ বিধি যুগোপযোগী করার উদ্যোগ
  • প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের অনুরোধ
  • বেশিরভাগই ফাঁকা পদ বিভিন্ন দপ্তর-অধিদপ্তরে
জাকির হোসেন লিটন
জাকির হোসেন লিটন
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯
৫ লাখ ২২ হাজার সরকারি পদই শূন্য

গ্রাফিকস: আগামীর সময়

দেশে শিক্ষিত বেকার বেড়ে চরমে পৌঁছেছে সংকট। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোয় বিরাজ করছে বড় ধরনের জনবল খরা। এই উভয় সংকট নিরসনে জোরালো পদক্ষেপ নিচ্ছে সরকার। শাসক দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে সৃষ্ট জট ও শূন্যতা দূর করতে নেওয়া হয়েছে দীর্ঘ, মধ্য ও স্বল্পমেয়াদি নানা পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি পুরনো ও সেকেলে নিয়োগ বিধিমালা যুগোপযোগী করার কাজও চলছে জোরেশোরে।

গতকাল বুধবার অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকের কার্যপত্র এবং অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, প্রশাসনের বিভিন্ন স্তরে গতিশীলতা আনতে শূন্য পদ পূরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন বহুমুখী পদক্ষেপ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়গুলো।

কমিটির সভাপতি সাঈদ আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটি সরকারের বাজেট বরাদ্দের আলোকে মন্ত্রণালয়াধীন যেসব প্রকল্পের কার্যক্রমে ধীরগতি রয়েছে, তা অনুসন্ধানের সুপারিশ করে। একই সঙ্গে ‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে কোনো প্রকার অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

সংসদীয় কমিটিতে দেওয়া মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোয় অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০টি পদে কর্মকর্তা-কর্মচারী কর্মরত। সে হিসাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আরও ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য।

গ্রেডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮২ হাজার ২১৬টি পদ শূন্য রয়েছে ২০তম গ্রেডে। এরপর ১৬তম গ্রেডে ৭৯ হাজার ৮৬৮, দশম গ্রেডে ৬৮ হাজার ৪১৩, ১১তম গ্রেডে ৫২ হাজার ৬২৪ এবং নবম গ্রেডে ৪৯ হাজার ৯৮৪ পদ শূন্য। নবম গ্রেডে বিসিএসের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে।

এ ছাড়া ১৩তম গ্রেডে ৪২ হাজার ৩৫টি, ১৪তম গ্রেডে ৩০ হাজার ৫০৫টি, ১৫তম গ্রেডে ২৭ হাজার ১৩৪টি, ১৯তম গ্রেডে ২৩ হাজার ৮৭৯টি এবং ১৭তম গ্রেডে ২০ হাজার ৯৬৮টি পদ শূন্য।

এসব শূন্য পদের বেশির ভাগই সরকারের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে। এসব প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ১ হাজার ১৫২। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনগুলোয় ১ লাখ ৯৯ হাজার ৩৮৪টি, মন্ত্রণালয় ও বিভাগে ৬ হাজার ৮০৮টি এবং বিভাগীয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে ১৪ হাজার ৫৭৮টি পদ শূন্য।

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক এ শূন্য পদ দ্রুত পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। কোন দপ্তরে কত পদ খালি, কোন পদে নিয়োগের অনুমোদন রয়েছে, কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং কোন নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে— এসব বিষয়ে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে এরই মধ্যে চাওয়া হয়েছে বিস্তারিত তথ্য।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় এসব তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে শূন্য পদের তালিকা, অনুমোদিত অর্গানোগ্রাম এবং চলমান নিয়োগ কার্যক্রমের হালনাগাদ তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, শুধু শূন্যপদ পূরণই নয়; প্রশাসনের বিভিন্ন ক্যাটাগরিতে বৈষম্য দূর করতে এবং মেধা, সততা, দক্ষতা ও সৃজনশীলতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করতে ‘কমন নিয়োগ বিধিমালা ২০১৯’ যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপনের জন্য মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), অ্যাটর্নি জেনারেল কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগের রুল-ইকোনমি সেল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ ১৭টি নতুন নিয়োগ বিধিমালা ও প্রবিধানমালা প্রণয়ন বা সংশোধনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬ এবং সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোয় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ আইন প্রণয়নের কার্যক্রমও চলমান।

কার্যপত্রের তথ্য অনুযায়ী, সরকারের ১৮০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোয় নতুন নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক শূন্য পদ পূরণ করা হয়েছে। এর মধ্যে মাঠ প্রশাসনে ৯৮১টি, দপ্তর-সংস্থায় ১ হাজার ৪৫টি, মন্ত্রণালয়ে ৩৫টিসহ ২৬১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে, যার বর্তমান অর্জিত হার প্রায় ৮৬ শতাংশ।

পাশাপাশি, সব মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার ১১-২০ গ্রেডের শূন্য পদের তালিকা সংগ্রহ করে একটি সময়াবদ্ধ নিয়োগ কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। এই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগেও পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থায় ৪৭ হাজার ৩২৬টি পদ সৃজন, ১৮ হাজার ৮৯৩টি পদ সংরক্ষণে এবং ২৯৩টি পদ স্থায়ীকরণে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে নতুন নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়, আওতাধীন দপ্তর/সংস্থা ও মাঠ প্রশাসনে ৪ হাজার ৪৫৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, প্রশাসনের দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে সরকারি চাকরিসংক্রান্ত প্রচলিত আইন ও বিধিবিধান পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হচ্ছে। সংবিধানের আলোকে একটি যুগোপযোগী ‘সিভিল সার্ভিস আইন’ প্রণয়নের লক্ষ্যে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ জুলাই গঠিত এই কমিটি কাজ শুরু করেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে কমিটির সদস্যরা সিভিল সার্ভিস আইন প্রণয়নের বিষয়ে মতবিনিময় করেছেন। পাশাপাশি, দেশপ্রেমে উদ্বুদ্ধ, যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি ‘প্রশাসনিক সংস্কার কমিশন’ গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিয়োগজনপ্রশাসন মন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি