Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এবার ট্রাম্প বললেন, ‘পুরো ইরানকে কি উড়িয়ে দেব, কখন দেব?’

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৮
এবার ট্রাম্প বললেন, ‘পুরো ইরানকে কি উড়িয়ে দেব, কখন দেব?’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধ আরও বড় আকারে রূপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বাড়ানো হবে কি না, তা নিয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমার প্রশ্ন হলো, আমি কি পুরো দেশটাকে (ইরান) উড়িয়ে দেব, কখন দেব, কীভাবে দেব? সেটা নিয়ে ভাবছি।’

এর পরই তিনি বলছিলেন, যুদ্ধে ‘খুব বড় কিছু’ ঘটতে যাচ্ছে। তবে সেটি কী, তা স্পষ্ট করেননি তিনি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে তিনি আগ্রহী।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত শুরু হয় ২৮ ফেব্রুয়ারি। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়।

আরও পড়ুন

ট্রাম্প কয়বার ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছেন?

১৮ সেপ্টেম্বর ২০২৬

এর পর থেকে সংঘাত বাড়ানোর নানা হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত সেসব ঘোষণার সবগুলো বাস্তবায়ন করেননি তিনি।

গত ২০ সেপ্টেম্বরের মন্তব্যটি অবশ্য নতুন নয়। এর আগেও গত এপ্রিলে ইরানকে লক্ষ্য করে বড় ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

সে সময় তিনি একবার বলেছিলেন, ‘একটি পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরবে না।’

এদিকে ইরানের সামরিক বাহিনীও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, নতুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ধারাবাহিক হামলা চালানো হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফও সংঘাত নিয়ে কথা বলেছেন। তার বক্তব্য, শত্রুদের মোকাবিলা করতে ইরানকে লড়াই ও আলোচনা দুটিই চালিয়ে যেতে হবে।

সূত্র : ইয়াহু নিউজ

আরও পড়ুন

ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও তা যুদ্ধাপরাধের সামিল

১৭ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুন

ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

০৯ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির