Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

রাশিয়া-চীন ইরানকে সহায়তা করছে না, বিশ্বাস ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৪:১৩
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করছে না, বিশ্বাস ট্রাম্পের

১২ অক্টোবর ২০২৬, ওহাইও সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

ইরানকে রাশিয়া ও চীন কোনোভাবেই সহায়তা করছে না বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশ দুটি তেহরানকে সহায়তা করে থাকলেও তা খুবই সীমিত পর্যায়ে বলে মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প বলেছেন, ইরানকে সহায়তা করলে রাশিয়া ও চীনের অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে।

স্থানীয় সময় গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, তার সমালোচক ও বিরোধীরা দাবি করছেন, চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে।

ট্রাম্প লিখেছেন, ‘তারা যদি সহায়তা করে থাকে, তা খুবই নিম্ন পর্যায়ে। তবে আমি মোটেও বিশ্বাস করি না যে তারা তা করছে। তাদের অনেক কিছু হারানোর আছে। আর আমরা বিষয়টি জানতে পারব এবং খুব দ্রুতই জানতে পারব।’

এর আগে জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে রাশিয়া ও চীন তেহরানকে সহায়তা করবে না— এ বিষয়ে তিনি তাদের ওপর আস্থা রাখেন। তবে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়লে তা তাদের জন্য ‘খুব খারাপ’ হবে বলে সতর্ক করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলছে। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

এরপর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলি হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। সংঘাতের কারণে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন

হুতিরা ‘খুব খারাপ আচরণ’ করছে, অভিযোগ ট্রাম্পের

১৩ অক্টোবর ২০২৬

এর আগে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরান যুদ্ধে ‘নিরপেক্ষ’ হিসেবে বর্ণনা করেছেন।

তবে তেহরানের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাশিয়া বলেছে, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। অন্যদিকে, ইরানের ওপর ওয়াশিংটনের হামলাকে দেশটির সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা করেছে চীন।

গত মাসে চীনের নেতা শি জিনপিং ওয়াশিংটন সফর করেন। ওই সময় ট্রাম্প তাকে ইরানকে সহায়তা না করার বিষয়ে সতর্ক করেছিলেন। পরে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছিলেন, চীন ইরানকে সহায়তা করবে না বলে ট্রাম্পকে আশ্বস্ত করা হয়েছে।

ওই সতর্কতার সময় এমন খবর প্রকাশিত হয়েছিল যে, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহ করেছে। আরও খবর ছিল, চীনের সহায়তায় ইরান তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে।

সেপ্টেম্বরে ইরান চীনা কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে জর্ডানে একটি মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি পেয়েছিল— এমন একটি প্রতিবেদনও ট্রাম্প নাকচ করে দেন। ওই ঘাঁটিতে জুলাইয়ে হামলার ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

সূত্র : রয়টার্স 



রাশিয়াডোনাল্ড ট্রাম্পচীনইরান-আমেরিকা যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি