Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

হুতিরা ‘খুব খারাপ আচরণ’ করছে, অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯
হুতিরা ‘খুব খারাপ আচরণ’ করছে, অভিযোগ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/ রয়টার্স

সৌদি আরবে ধারাবাহিক হামলার ঘটনায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার তিনি বলেছেন, হুতিরা ‘খুব খারাপ আচরণ’ করছে। একই সঙ্গে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, তা বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

হুতিদের বিষয়ে যুক্তরাষ্ট্র কী করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘হুতিরা খুব খারাপ আচরণ করছে। এটা ভালো নয়।’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সঙ্গে হুতিদের হামলা বৃদ্ধির কোনো সম্পর্ক রয়েছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘নির্বাচনে এটি কীভাবে প্রভাব ফেলে, তা আমি জানি না। আমি বিষয়টি বিবেচনায় নিই না।’

তিনি আরও বলেছেন, ‘আমি শুধু জানি, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না... তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। কিন্তু হুতিরা খারাপ আচরণ করছে।’

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য এলো। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

এর আগে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ হামলার পর হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে সামরিক অভিযানে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছিলেন ট্রাম্প।

আরও পড়ুন

সৌদির রিয়াদ বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের

১৩ অক্টোবর ২০২৬

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা মাত্রই সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে পেরেছি। আমরা সিদ্ধান্ত নেব।’ তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করব।’

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার জানিয়েছে, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটির দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সম্ভাব্য হুমকির বিষয়ে খামিস মুশাইতের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল। পরে বিপদ কেটে গেছে জানিয়ে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়।

গত ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ভারতীয় নাগরিকসহ ১৩ জন নিহত হন এবং কয়েক শ মানুষ আহত হন। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন প্রথমে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। পরে রিয়াদে ভারতীয় দূতাবাস হামলায় আহত এক ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এর আগে ৬ ও ৭ অক্টোবর কিং খালিদ ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আলজাজিরা

ডোনাল্ড ট্রাম্পহোয়াইট হাউসসৌদিতে হুতিদের হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি