সৌদি আরবে ধারাবাহিক হামলার ঘটনায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার তিনি বলেছেন, হুতিরা ‘খুব খারাপ আচরণ’ করছে। একই সঙ্গে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, তা বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।হুতিদের বিষয়ে যুক্তরাষ্ট্র কী করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘হুতিরা খুব খারাপ আচরণ করছে। এটা ভালো নয়।’যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সঙ্গে হুতিদের হামলা বৃদ্ধির কোনো সম্পর্ক রয়েছ...