Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

রিয়াদে বিকট বিস্ফোরণে আতঙ্কে সৌদি প্রবাসীরা

শাহজাহান সোহাগ, সৌদি আরব থেকে
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০
রিয়াদে বিকট বিস্ফোরণে আতঙ্কে সৌদি প্রবাসীরা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ছবি: রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে হঠাৎ জরুরি সতর্কবার্তা জারি করা হয়। মোবাইল ফোনে একাধিকবার জরুরি অ্যালার্ট ও সাইরেন বেজে ওঠার পাশাপাশি সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সৌদি কর্তৃপক্ষের সতর্কবার্তায় রিয়াদ এলাকায় শত্রুপক্ষের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করা হয়। এ অবস্থায় নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জানালা ও কাচ থেকে দূরে এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বলা হয়েছে, সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

আরও পড়ুন

সৌদির বিপদে মক্কা জোটের তুরস্ক, পাকিস্তান কোথায়?

১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবেদন অনুযায়ী, সতর্কতা জারির প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বার্তা দেওয়া হয় এবং জরুরি সতর্কতা প্রত্যাহার করা হয়। হঠাৎ মোবাইলে জরুরি সতর্কবার্তা, সাইরেন এবং বিস্ফোরণের শব্দে রিয়াদে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে অজানা আতঙ্ক তৈরি হয়।

অনেকেই পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সতর্কতার সময় ঠিক কী কারণে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এমন সতর্কবার্তা প্রবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত গুজব এড়িয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

রিয়াদে হামলাসৌদিতে হুতিদের হামলাসৌদি প্রবাসী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি