Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রিয়াদে-হামলা

হুতিদের হামলায় রিয়াদে আরামকোর কার্যালয় ক্ষতিগ্রস্ত
হুতিদের হামলায় রিয়াদে আরামকোর কার্যালয় ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) আরামকোর একটি ভবনে হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটি হামলার লক্ষ্যবস্তু ছিল এবং এতে ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনটির কয়েকটি তলার কাচ ভেঙে গেছে। সামনের অংশেরও কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।রিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কেএএফডিতে কাচঘেরা সুউচ্চ ভবন, অভিজাত বিপণিবিতান ও সবুজ জায়গা রয়েছে। সেখানে আবাসিক ভবন এবং ব্যস্ত একটি মেট্রো স্টেশনও আছে। সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির অন্যতম দৃশ্যমান ন...
মধ্যপ্রাচ্য•প্রায় ২ ঘণ্টা আগে
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল সৌদি জোট, ইয়েমেনে নিহত ৩৩
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল সৌদি জোট, ইয়েমেনে নিহত ৩৩
ইয়েমেনের রাজধানী সানার পূর্বাঞ্চলের আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ শিশু ও আট নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি রবিবার এ তথ্য জানিয়েছেন।হুতি পরিচালিত বার্তা সংস্থা সাবা শনিবার জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছিল। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দুটি হামলা চালানো হয় বলেও দাবি করেছে তারা। আল-আসবাহির দেওয়া তথ্য অ...
মধ্যপ্রাচ্য•প্রায় ৩ ঘণ্টা আগে
বিমানবন্দরে হামলা হলো, সৌদির সতর্কতা ব্যবস্থা কেন নীরব ছিল
বিমানবন্দরে হামলা হলো, সৌদির সতর্কতা ব্যবস্থা কেন নীরব ছিল
সৌদি আরবে বড় ধরনের সামরিক হামলার আশঙ্কায় জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থা কয়েক দিন ধরে বন্ধ ছিল। এর মধ্যেই রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলা হয়েছে। গত শুক্র থেকে রবিবার বিমানবন্দরকে লক্ষ্য করে চারটি হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।হামলার আগে কেন জনসাধারণকে সতর্ক করা হয়নি, সে বিষয়ে সৌদি সরকার কোনো ব্যাখ্যা দেয়নি।ইয়েমেনে ইরানপন্থী হুতিদের সঙ্গে যুদ্ধের মধ্যে সৌদি আরব নিজেদের দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে স্বাভাবিক পরিস্থিতির ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা...
মধ্যপ্রাচ্য•২৬ দিন আগে
টানা তৃতীয় দিনের মতো রিয়াদে হুতিদের হামলা
টানা তৃতীয় দিনের মতো রিয়াদে হুতিদের হামলা
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খামিস মুশাইতের দিকে যাওয়ার পথে প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। টানা তৃতীয় দিনের মতো নতুন করে হামলার মুখে পড়েছে দেশটি।ইরান-সমর্থিত ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানিয়েছেন, একটি ক্ষেপণাস্ত্র রিয়াদ এবং দুটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল। তিনটি ক্ষেপণাস্ত্রই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।সোমবার রাতে রিয়াদের বাসিন্দারা শক্তিশালী বিস্ফোরণে...
মধ্যপ্রাচ্য•২৬ দিন আগে
সৌদির বিমানবন্দর কেন লক্ষ্যবস্তু, আন্তর্জাতিক আইন কী বলে?
সৌদির বিমানবন্দর কেন লক্ষ্যবস্তু, আন্তর্জাতিক আইন কী বলে?
ইরানের বিরুদ্ধে এ বছরের ফেব্রুয়ারির শেষ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। পরে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে ইরানের সীমানা ছাড়িয়ে উপসাগরীয় অঞ্চলে। এরমধ্যে আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠেছে বেসামরিক বিমানবন্দরগুলো। কোথাও বিমানবন্দরের অবকাঠামো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও হামলা হয়েছে বিমানবন্দরসংলগ্ন এলাকায়, আবার কোথাও হামলার আশঙ্কায় বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ রাখতে হয়েছে। ফলে যুদ্ধের প্রভাব শুধু সামরিক ঘাঁটি বা তেল স্থাপনায় সীমাবদ্ধ থাকেনি; বৈশ্বিক বিমান যোগাযোগ ও বাণিজ্যেও এর...
মধ্যপ্রাচ্য•২৭ দিন আগে
রিয়াদ বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত ১১
রিয়াদ বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত ১১
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা হয়েছে। রবিবার একটি প্রজেক্টাইলের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসকারী একজন পাকিস্তানি নাগরিক। আহতদের চিকিৎসার জন্য কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে।বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর টার্মিনালে হামলা হয়েছে। এসব টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়। হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ।বার্তা সংস্থ...
মধ্যপ্রাচ্য•২৭ দিন আগে
সৌদি বিমানবন্দরে হুতিদের হামলা, কী বলছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা
সৌদি বিমানবন্দরে হুতিদের হামলা, কী বলছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত ও কমপক্ষে ৩০০ জন আহত হয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরটিতে এটি তৃতীয় হামলা।শনিবারের হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।ইয়েমেনে...
বিদেশ•২৮ দিন আগে
এডেন বিমানবন্দর ও রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
এডেন বিমানবন্দর ও রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে হুতিদের ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।বুধবার ভোরে এডেন বিমানবন্দরের কাছে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এডেনের নিরাপত্তা বিভাগের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ইরানপন্থী হুতিরা বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ইয়েমেনের পরিবহন মন্ত্রণ...
মধ্যপ্রাচ্য•প্রায় ১ মাস আগে
রিয়াদের দিকে হুতিদের দুই ড্রোন, ভূপাতিতের দাবি সৌদি জোটের
রিয়াদের দিকে হুতিদের দুই ড্রোন, ভূপাতিতের দাবি সৌদি জোটের
সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ইয়েমেনের হুতিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার জোটের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন দুটি শনাক্ত করে ধ্বংস করেছে।আলাদা আরেক বিবৃতিতে সৌদি জোট জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। শহরটিতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ শনিবার বলেছেন, তাদের সামরিক অভিযানকে তারা ‘বড় ধরন...
মধ্যপ্রাচ্য•প্রায় ১ মাস আগে
রিয়াদে বিকট বিস্ফোরণে আতঙ্কে সৌদি প্রবাসীরা
রিয়াদে বিকট বিস্ফোরণে আতঙ্কে সৌদি প্রবাসীরা
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে হঠাৎ জরুরি সতর্কবার্তা জারি করা হয়। মোবাইল ফোনে একাধিকবার জরুরি অ্যালার্ট ও সাইরেন বেজে ওঠার পাশাপাশি সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌদি কর্তৃপক্ষের সতর্কবার্তায় রিয়াদ এলাকায় শত্রুপক্ষের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করা হয়। এ অবস্থায় নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জানালা ও কাচ থেকে দূরে এবং নিরাপদ...
প্রবাস•প্রায় ২ মাস আগে
রিয়াদে বিমানবন্দর ও তেল স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে বিমানবন্দর ও তেল স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠী। গতকাল শনিবার তারা এ দাবি করেছে। এছাড়া দেশটির লোহিত সাগর উপকূলে জ্বালানি স্থাপনাতেও হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি।সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে অন্য কোনো হামলা বা হতাহতের খবর নিশ্চিত করেনি তারা।শনিবার সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে...
মধ্যপ্রাচ্য•প্রায় ২ মাস আগে