Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

এডেন বিমানবন্দর ও রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৪
এডেন বিমানবন্দর ও রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। ছবি : রয়টার্স

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে হুতিদের ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বুধবার ভোরে এডেন বিমানবন্দরের কাছে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এডেনের নিরাপত্তা বিভাগের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ইরানপন্থী হুতিরা বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরকবোঝাই কয়েকটি ড্রোন দিয়ে বিমানবন্দরটি লক্ষ্য করা হয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র রানওয়ের কাছে পড়ে। কায়রো থেকে এডেনগামী ইয়েমেনিয়া এয়ারের ৬০৩ নম্বর ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে ক্ষেপণাস্ত্রটি সেখানে পড়ে। পরে বিমানটি জেদ্দায় ঘুরিয়ে নেওয়া হয়।

বিমানবন্দরের টার্মিনাল থেকে যাত্রী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। শহরের আকাশে ড্রোন শনাক্ত হওয়ার পর রানওয়েতে থাকা ইয়েমেনিয়া এয়ার ও এডেন এয়ারওয়েজের দুটি বিমানও সরিয়ে নেওয়া হয়।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় বলেছে, হামলাটি বেসামরিক নাগরিক ও বিমানকর্মীদের জীবনকে সরাসরি ঝুঁকিতে ফেলেছে এবং এটি ‘গুরুতর উত্তেজনা’ তৈরি করেছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের উত্তরে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি বলেছেন, ক্ষেপণাস্ত্রটি হুতিরা ছুড়েছিল। সানা এলাকায় গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল শনাক্ত করা হয়েছে এবং সেটি ধ্বংস করা হবে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন

‘দ্রুত’ সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান

০৬ অক্টোবর ২০২৬

এডেনে হামলার পাশাপাশি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া জেলা পুনর্দখলে অভিযান শুরু করেছে। হুতিদের কাছ থেকে লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে।



রোববার প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুতিদের নিয়ন্ত্রিত সব এলাকা, এমনকি রাজধানী সানা পুনর্দখলের লক্ষ্যে ‘ডন অব ইয়েমেন’ অভিযান ঘোষণা করেন। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, সরকারি বাহিনীর ‘হোমল্যান্ড শিল্ড ফোর্সেস’ আল-ওয়াজিয়া পুনর্দখলে বড় ধরনের অভিযান শুরু করেছে এবং আল-মানসুরা এলাকার ওপর নজর রাখা কৌশলগত কয়েকটি পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে।



২০১৪ সালে হুতিরা জোর করে সানা দখল করে। বর্তমানে ইরানপন্থী এই গোষ্ঠী ইয়েমেনের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। গত মাসে তারা পশ্চিম উপকূলের মোকা বন্দর ও বাব আল-মান্দাবের আশপাশের এলাকাও দখল করে নেয়।



সূত্র : আলজাজিরা 


এডেন বিমানবন্দররিয়াদে হামলাহুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে