Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

‘দ্রুত’ সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান

সৌদি আরব সংবাদদাতা
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪
‘দ্রুত’ সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান

রিয়াদে সৌদি, পাকিস্তান ও তুর্কির সেনাপ্রধান। ছবি: রয়টার্স

ইয়েমেনের ইরানপন্থী হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে নতুন পারস্পরিক প্রতিরক্ষা জোটের অংশ হিসেবে সৌদি আরবে ‘দ্রুত’ সেনা মোতায়েন করবে তুরস্ক ও পাকিস্তান। গতকাল তিন দেশ এ কথা জানিয়েছে।

সোমবার রিয়াদে মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। এর আওতায় সৌদি আরবে সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা দ্রুত মোতায়েনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্মিলিত প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবিলম্বে নেওয়া হবে। এর মাধ্যমে সৌদি আরবের সামরিক প্রস্তুতি, প্রতিরক্ষা সমন্বয় এবং তিন দেশের সম্মিলিত সক্ষমতা বাড়ানো হবে।

আরও পড়ুন

হুতিদের থেকে বাব আল-মান্দাবের গুরুত্বপূর্ণ অবস্থান দখল ইয়েমেনি বাহিনীর

০৫ অক্টোবর ২০২৬

বৈঠকে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর, বেসামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোয় চলমান হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকি প্রত্যাখ্যান করেছে তিন দেশ।

তিন দেশ বলেছে, এক দেশের নিরাপত্তা অন্য দুই দেশের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে তিন দেশের প্রতিরোধক্ষমতা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হবে।

এদিকে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের অংশ হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

তবে যৌথ বিবৃতিতে সৌদি আরবে কতজন সেনা বা কোন নির্দিষ্ট সামরিক ইউনিট ও সরঞ্জাম মোতায়েন করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।

সূত্র : আরব নিউজ 

পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবমক্কা জোটসৌদি আরব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত