ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে হুতিদের ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।বুধবার ভোরে এডেন বিমানবন্দরের কাছে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এডেনের নিরাপত্তা বিভাগের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ইরানপন্থী হুতিরা বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ইয়েমেনের পরিবহন মন্ত্রণ...