Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হুতিদের হামলায় রিয়াদে আরামকোর কার্যালয় ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৫:৩৭
শেয়ার করুন:
হুতিদের হামলায় রিয়াদে আরামকোর কার্যালয় ক্ষতিগ্রস্ত

রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত আরামকোর কার্যালয়। ফাইল ছবি / রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) আরামকোর একটি ভবনে হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটি হামলার লক্ষ্যবস্তু ছিল এবং এতে ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনটির কয়েকটি তলার কাচ ভেঙে গেছে। সামনের অংশেরও কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কেএএফডিতে কাচঘেরা সুউচ্চ ভবন, অভিজাত বিপণিবিতান ও সবুজ জায়গা রয়েছে। সেখানে আবাসিক ভবন এবং ব্যস্ত একটি মেট্রো স্টেশনও আছে। সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির অন্যতম দৃশ্যমান নিদর্শন এই এলাকা। সেখানে হামলা হলে হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতে বড় ধরনের উত্তেজনা তৈরি হতে পারে।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, কয়েক সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর রিয়াদে আবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এর আগে হুতিদের হামলার কারণে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছিল।

রবিবার সকালে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদ লক্ষ্য করে এগিয়ে আসার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। এ সময় সৌদি রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল সৌদি জোট, ইয়েমেনে নিহত ৩৩

০৮ নভেম্বর ২০২৬

২০২২ সালে ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি হয়েছিল। তবে গত জুলাইয়ে তা ভেঙে পড়ে। এরপর থেকে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। হুতিরা সৌদি বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সম্প্রতি সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে লোহিত সাগরের উপকূলীয় বিস্তীর্ণ এলাকা দখল করেছে গোষ্ঠীটি।

ইয়েমেনের রাজধানী সানা ২০১৪ সালে দখল করে হুতিরা। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির সংঘাতে যোগ দেয়।

এদিকে হুতিদের হামলা মোকাবিলায় সৌদি আরব মিত্রদের সহায়তা চাইছে। ইয়েমেনের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হাজার হাজার সিরীয় সেনা সৌদি আরব ও ইয়েমেনে মোতায়েনের প্রস্তুতি চলছে। এরই মধ্যে কয়েকজন সেনা সেখানে পৌঁছেছেন।

জাতিসংঘের হিসাবে, ইয়েমেনে নতুন করে লড়াই শুরুর পর থেকে ১ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত এবং তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র- আলজাজিরা 

সৌদি আরামকোরিয়াদে হামলাসৌদি-হুতি যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?