Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল সৌদি জোট, ইয়েমেনে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৩:৪৭
শেয়ার করুন:
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল সৌদি জোট, ইয়েমেনে নিহত ৩৩

সৌদি জোটের হামলায় আহত এক শিশুর পাশে তার মা। ছবি : রয়টার্স

ইয়েমেনের রাজধানী সানার পূর্বাঞ্চলের আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ শিশু ও আট নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি রবিবার এ তথ্য জানিয়েছেন।

হুতি পরিচালিত বার্তা সংস্থা সাবা শনিবার জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছিল। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দুটি হামলা চালানো হয় বলেও দাবি করেছে তারা। আল-আসবাহির দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১২ পুরুষ, আট নারী ও ১৩ শিশু রয়েছেন। আহতদের মধ্যে ১৬ পুরুষ, ১০ নারী ও ১৩ শিশু।

ইরান-সমর্থিত হুতিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা হামলার পরের কিছু দৃশ্য প্রচার করেছে। এতে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে, ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে এবং হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা নিতে দেখা যায়। তবে সৌদি আরব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর কিছুক্ষণ আগে রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার কথা জানিয়েছিল জোট। তবে ক্রুজ ক্ষেপণাস্ত্র দুটি কারা ছুড়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

অন্যদিকে, সৌদি আরব ও ইয়েমেনে দেশটির সেনা ও অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুতিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ছয়টি অভিযানে সৌদি আরামকোর তেল স্থাপনা, রিয়াদ বিমানবন্দর এবং সীমান্তের দুই পাশে সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করা হয়েছে।

আরও পড়ুন

সৌদিতে সাত বাংলাদেশি নিহত : গাড়িটি চালাচ্ছিলেন পাকিস্তানি, গতি ছিল ১৬০ কিমি

০৮ নভেম্বর ২০২৬

এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় ৩০ জন নিহত হন। এ ঘটনার জন্য সৌদি বিমান হামলাকে দায়ী করেছে হুতিরা। তবে ইয়েমেনের সরকারি বাহিনীর অভিযোগ, হুতিরা ওই স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।



বছরের পর বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার ও হুতিদের মধ্যে আবারও লড়াই শুরু হয়। এরপর থেকে সৌদি আরব নিয়মিত হুতি অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে। পাল্টা হামলা বাড়িয়েছে হুতিরাও।



জাতিসংঘের হিসাবে, লড়াই শুরুর পর থেকে ইয়েমেনে ১ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত এবং তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।



সূত্র : আলজাজিরা 


সৌদি-হুথি উত্তেজনাইয়েমেনে সৌদি হামলারিয়াদে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম