Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

টানা তৃতীয় দিনের মতো রিয়াদে হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪২
টানা তৃতীয় দিনের মতো রিয়াদে হুতিদের হামলা

রিয়াদের তেল স্থাপনায় হুতিদের হামলা। ফাইল ছবি / সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খামিস মুশাইতের দিকে যাওয়ার পথে প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। টানা তৃতীয় দিনের মতো নতুন করে হামলার মুখে পড়েছে দেশটি।

ইরান-সমর্থিত ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানিয়েছেন, একটি ক্ষেপণাস্ত্র রিয়াদ এবং দুটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল। তিনটি ক্ষেপণাস্ত্রই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

সোমবার রাতে রিয়াদের বাসিন্দারা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ আগে তাঁদের মুঠোফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা পাঠানো হয়।

হুতিরা জানায়, তাদের লক্ষ্য ছিল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আরও জানান, খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটির দিকে ড্রোন পাঠানো হয়েছিল।

শনিবারের হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রবিবার আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এরপর থেকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। হুতিরা সৌদি আরবের তেল স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে।

আরও পড়ুন

সৌদির রিয়াদ বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের

১৩ অক্টোবর ২০২৬

সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান আল সৌদ বলেছেন, বিমানবন্দরে হামলা দেশটির সহনশীলতার পরীক্ষা নিয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাগুলো গুরুতর। এর জবাবও সমান গুরুতর হতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সমালোচনা করলেও ওয়াশিংটন সামরিকভাবে হস্তক্ষেপ করবে কি না, সে বিষয়ে কিছু জানাননি। অন্যদিকে হুতি নেতা মোহাম্মদ আল বুখাইতি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলায় জড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে দ্রুত পাল্টা জবাব দেওয়া হবে।

হামলার কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট স্থগিত করেছে। বাহরাইনের গালফ এয়ার শনিবার পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করেছে। ডেল্টা এয়ারলাইনসও ২৩ অক্টোবর আটলান্টা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।

সূত্র : আলজাজিরা

হুতিসৌদিতে হুতিদের হামলারিয়াদে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা