Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

রিয়াদ বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩২
রিয়াদ বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত ১১

সিসিটিভি ফুটেজে সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মুহূর্তে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। ফাইল ছবি/ রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা হয়েছে। রবিবার একটি প্রজেক্টাইলের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসকারী একজন পাকিস্তানি নাগরিক। আহতদের চিকিৎসার জন্য কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর টার্মিনালে হামলা হয়েছে। এসব টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়। হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা কয়েকটি উড়োজাহাজের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে আগুন ধরে যায়।

ওই সময় তার উড়োজাহাজটি রানওয়ের দিকে যাচ্ছিল। হামলার পর সেটি আবার টার্মিনালে ফিরে যায়। পরে যাত্রীদের নামিয়ে বিমানবন্দর ছেড়ে যেতে বলা হয়।

এর আগের দিন শনিবারও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সৌদি নেতৃত্বাধীন জোটের হিসাবে, ওই হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন।

তবে শনিবারের হামলায় আহত এক ভারতীয় নাগরিক রবিবার মারা গেছেন বলে জানিয়েছে সৌদি আরবে ভারতের দূতাবাস। এতে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবে হামলার দায় স্বীকার করল হুতি

১১ অক্টোবর ২০২৬

গত পাঁচ দিনে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চারবার হামলা হয়েছে। বৃহস্পতিবার হুতিদের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে একজন পাইলটও ছিলেন।

রবিবারের হামলার আগের হামলাগুলোর দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। তবে সর্বশেষ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

শনিবারের হামলার পর থেকেই বিমানবন্দরটি বন্ধ রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সৌদি আরবে শনিবারের হামলাটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী।

সৌদি আরবে ধারাবাহিক হামলার মধ্যে ইয়েমেনের সংঘাতও তীব্র হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে গত মাসে বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করেছে হুতিরা। এসব এলাকা পুনর্দখলের চেষ্টা করছে সৌদি জোট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কি না, তা বিবেচনা করছেন তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ বিষয়ে কথা বলার কথাও জানিয়েছেন ট্রাম্প।

সূত্র : আল জাজিরা




রিয়াদে হামলাসৌদিতে হুতিদের হামলাসৌদি বিমানবন্দরে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক