Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মিত্রদের কাছে সাড়া না পেয়েই কি ইসরায়েলের দ্বারস্থ সৌদি

আহসান হাবিব মারুফ
আহসান হাবিব মারুফ
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮
মিত্রদের কাছে সাড়া না পেয়েই কি ইসরায়েলের দ্বারস্থ সৌদি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান- রয়টার্স

হুতিদের হামলা মোকাবিলায় সামরিক সহায়তার জন্য মিত্রদের দ্বারে দ্বারে ঘুরছে সৌদি আরব। ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ইন্টারসেপ্টর ফুরিয়ে আসায় আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছে রিয়াদ। তবে এখন পর্যন্ত কোনো দেশই সামরিক সহায়তার অনুরোধে সাড়া দেওয়ার কথা জানায়নি।

তুরস্ক অবশ্য উত্তেজনা কমাতে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রও সৌদির পাশে থাকার কথা বললেও একই সময়ে হুতিদের সঙ্গে সরাসরি বৈঠক করেছে। এ অবস্থায় শেষ পর্যন্ত ইসরায়েলের দ্বারস্থ হয়েছে সৌদি আরব। সম্ভাব্য ইসরায়েলি গোয়েন্দা সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন এক আঞ্চলিক কূটনীতিক।

সামরিক সহায়তা চেয়েও মিলছে না সাড়া

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চেয়েছেন। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য তিনি এ অনুরোধ জানান। বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র গত শুক্রবার এ তথ্য জানিয়েছিল।

সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সৌদি নেতার সঙ্গে অন্তত দুবার ফোনে কথা বলেছেন ট্রাম্প। তবে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চালানোর বিষয়ে তিনি সম্মতি দেননি। তারা আরও জানায়, ওয়াশিংটন রিয়াদকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করার কথা জানিয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে সৌদি আরবের দুই কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের হামলা থেকে দেশটিকে রক্ষায় ফ্রান্স, পাকিস্তান, মিসর ও যুক্তরাজ্যকে আকাশ প্রতিরক্ষা সহায়তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে রিয়াদ। এক কর্মকর্তা জানান, সৌদি আরবের প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রের নিজেদেরও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় কমে গেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স আলজাজিরাকে বলেছেন, ইয়েমেনে হুতি ও সৌদি-সমর্থিত সরকারের মধ্যকার পরিস্থিতি যুক্তরাষ্ট্র ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে’। সৌদি অংশীদারদের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর দীর্ঘদিনের ‘সামরিক সম্পর্ক রয়েছে এবং আজও এর প্রকাশ দেখা যাচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান- রয়টার্সব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র টম ওয়েলস মঙ্গলবার নিশ্চিত করেছেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাজ্যের ‘ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারত্ব’ রয়েছে। তবে সৌদি আরব সামরিক সহায়তা চেয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ব্রিটিশ সেনারা দেশটিতে রয়েছে কি না, সেটিও জানাননি তিনি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কর্মকর্তারা ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের গুরুতর ঘাটতির কথা স্বীকার করেছেন। এতে ইউরোপ সৌদি আরবকে সহায়তা করতে কতটা সক্ষম, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হুতিদের সঙ্গে মার্কিন বৈঠক

এদিকে গত সপ্তাহের শেষ দিকে ওমানে মার্কিন কর্মকর্তারা হুতিদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন তিনটি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে তারা জানায়, মাসকাটে মার্কিন দূতাবাসে ওমান সরকারের সহযোগিতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

রয়টার্সের সূত্রগুলো জানায়, বৈঠকে হুতিরা মার্কিন কর্মকর্তাদের বলেছে, তারা মার্কিন নৌযানগুলোতে হামলা চালানোর কোনো ইচ্ছা রাখে না এবং ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।

ইয়েমেনবিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক নিল হপ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবাকে জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের ‘দৃঢ় সমর্থন’ অব্যাহত রয়েছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি মক্কা চুক্তি সই করে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব- রয়টার্স
তুরস্কের কূটনৈতিক তৎপরতা, পাশে থাকার বার্তা পাকিস্তানের

সহায়তার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সৌদি আরবের সঙ্গে মক্কা চুক্তির আওতায় থাকা তুরস্ক ও পাকিস্তান।

তুরস্কের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে তুরস্ক ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এ কথা জানান। প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমোদন না থাকায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

সৌদি আরব, ন্যাটোর সদস্য তুরস্ক এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির এটিই প্রথম পরীক্ষা। তবে তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা এপিকে জানিয়েছেন, হুতিদের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সৌদি আরব তাদের কাছে সহায়তার কোনো অনুরোধ জানায়নি।

মক্কায় হামলার চেষ্টার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তার দেশ ও সৌদি আরব ‘অটলভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে’ পাশে রয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও সংহতি প্রকাশ করে বলেছেন, কোনো দেশই ‘উদাসীন থাকতে পারে না’, বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে।

ইসরায়েলের দ্বারস্থ রিয়াদ


আঞ্চলিক এক কূটনীতিক ইসরায়েলের আই২৪নিউজকে জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে রিয়াদকে সম্ভাব্য ইসরায়েলি গোয়েন্দা সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মধ্যস্থতায় ইসরায়েল ও সৌদি আরব সরাসরি আলোচনা করছে। হুতিদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সৌদি আরবের সক্ষমতা জোরদার করাই এসব আলোচনার উদ্দেশ্য বলে জানান ওই কূটনীতিক। সম্ভাব্য সহায়তার অংশ হিসেবে ইসরায়েল হুতিদের সামরিক অবস্থান, অস্ত্র অবকাঠামো ও অভিযান পরিচালনার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্য দিতে পারে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সৌদি আরব সফর করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কিছুদিন পরই এ তথ্য প্রকাশ্যে এলো। ওই আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র আই২৪নিউজকে জানিয়েছে, ‘আলোচনা ভালো হয়েছে’। তবে এর বেশি কোনো তথ্য দেয়নি সূত্রটি।

হুতি বিদ্রোহীরা- রয়টার্স
হুতিদের হামলা বাড়ছে

গত এক সপ্তাহে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে। গোষ্ঠীটি সৌদি আরবের তেল পরিবহন পাইপলাইন ও পাম্পিং স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন দিয়ে তেল পরিবহন কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়েছে। এ ছাড়া সৌদি আরব দাবি করেছে, ইসলামের পবিত্র নগরী মক্কায় হামলা চালিয়েছে হুতি। তবে হুতি এটি স্বীকার করে বলেছে, ‘পবিত্র জায়গাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি আরব। তারা ইয়েমেনের বিরুদ্ধে মুসলিমদের উসকে দিচ্ছে।’

আরও পড়ুন

মক্কায় হামলা চালাইনি, পবিত্র স্থানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুতি

১৬ সেপ্টেম্বর ২০২৬


ইয়েমেন সীমান্তের কাছে একটি মসজিদ ও আশপাশের ভবনে সৌদি বেসামরিক নাগরিকদের ওপরও হুতি বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

একই সময়ে গোষ্ঠীটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগরের কয়েকটি দ্বীপ দখল করেছে এবং সৌদি নৌযানগুলোকে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলে বাধা দিয়েছে। এই জলপথ লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত।

 তথ্যসূত্র : আলজাজিরা, রয়টার্স, টাইমস অব ইসরায়েল, আই২৪নিউজ, এপি

সৌদিতে হুতিদের হামলামোহাম্মদ বিন সালমানসৌদি আরবইসরায়েলহুতিইয়েমেনমক্কা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী