Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

মার্কিন সাংবাদিকদের নৈশভোজে গুলির আগে যে বার্তা দেন আততায়ী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৩:৩৯
মার্কিন সাংবাদিকদের নৈশভোজে গুলির আগে যে বার্তা দেন আততায়ী

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার ঘটনায় কোল টমাস অ্যালেন নামে এক যুবককে শনাক্ত করেছে পুলিশ।

তদন্তকারীরা বলছেন, ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এই যুবক পেশায় একজন শিক্ষক। একইসঙ্গে তিনি ভিডিও গেম ডেভেলপারও। দুইটি গুরুত্বপূর্ণ পেশায় থাকা সত্ত্বেও কীভাবে আততায়ী হয়ে উঠলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

হামলার আগে অ্যালেন তার পরিবারকে একটি বার্তা পাঠান, যা এখন তদন্তকারীদের হাতে। সেখানে তিনি লিখেছেন, ‘যাদের বিশ্বাসের অমর্যাদা করেছি, তাদের সবার কাছে ক্ষমা চেয়ে শুরু করছি। আমি ক্ষমা পাওয়ার আশা করি না।’

আরও পড়ুন

হামলাকারীর লক্ষ্য ছিল ট্রাম্প ও মার্কিন কর্মকর্তারা

২৭ এপ্রিল ২০২৬

ওই বার্তায় তিনি বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইচ্ছা প্রকাশ করেন। একইসঙ্গে নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন পরিচয় দিয়ে অ্যালেন ট্রাম্পকে অভিহিত করেন বিশ্বাসঘাতক হিসেবে।

অ্যালেনের বোন পুলিশকে জানিয়েছেন, গত কয়েক বছরে অ্যালেন জড়িয়ে পড়েন বামপন্থী রাজনৈতির সঙ্গে। সংগ্রহ করেন একটি .৩৮ ক্যালিবার সেমি-অটোমেটিক পিস্তল ও একটি ১২-গেজ শটগান। নিয়মিত অনুশীলন করতেন ফায়ারিং রেঞ্জে গিয়ে।

কর্তৃপক্ষ জানায়, অ্যালেন লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছান। যে হোটেলে অনুষ্ঠানটি হচ্ছিল, সেখানেই রুম বুক করেন। শনিবার রাতে হোটেলের বলরুমের বাইরে একটি সিকিউরিটি চেকপয়েন্টে তিনি অতর্কিত হামলা চালান।

আরও পড়ুন

ভয়ে টেবিলের তলায় ট্রাম্প!

২৬ এপ্রিল ২০২৬

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, হামলাকারী অন্তত দুই রাউন্ড গুলি ছোঁড়েন। গুলিতে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হলেও বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় তিনি বেঁচে যান। এর পরপরই নিরাপত্তারক্ষীরা অ্যালেনকে জাপটে ধরেন।

অ্যালেনের বিরুদ্ধে বর্তমানে দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ এবং একজন ফেডারেল অফিসারকে বিপজ্জনক অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে জানিয়েছেন টড ব্ল্যাঞ্চ।

প্রেসিডেন্ট ট্রাম্প হামলাকারীর সোশ্যাল মিডিয়া হিস্ট্রিকে ‘খ্রিস্টান-বিরোধী’ বলে বর্ণনা করেছেন। তবে অ্যালেনের চিরকুটে তিনি দাবি করেছেন, তার এই কাজ খ্রিস্টান মূল্যবোধের পরিপন্থী নয়। বর্তমানে এফবিআই তার ক্যালিফোর্নিয়ার বাড়ি এবং মেরিল্যান্ডে থাকা তার বোনের বাড়িতে চালাচ্ছে তল্লাশি।

সূত্র: সিএনএন

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পগোলাগুলি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise