Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে আছে’

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ২২:৩০
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে আছে’

ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে আছে’। আজ সোমবার এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাঠানো মার্কিন শান্তি প্রস্তাবের জবাবকে ‘বোকামিপূর্ণ’ আখ্যা দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি।

গতকাল রবিবার ইরানের জবাব দ্রুত প্রত্যাখ্যান করায় আশঙ্কা তৈরি হয়েছে যে, ১০ সপ্তাহ ধরে চলা সংঘাত আরও দীর্ঘায়িত হবে। এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হতেই থাকবে।

যুদ্ধবিরতি সম্পর্কে ট্রাম্প বললেন, ‘ওরা যে আবর্জনা আমাদের পাঠিয়েছে, তা পড়ার পর আমি এটাকে এখন সবচেয়ে দুর্বল বলব। আমি পুরোটা পড়াও শেষ করিনি। এটা লাইফ সাপোর্টে আছে।’

ওয়াশিংটন নতুন করে আলোচনা শুরু করার লক্ষ্যে একটি প্রস্তাব দেওয়ার কয়েকদিন পর ইরান রবিবার তার জবাব প্রকাশ করে। এতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল।

তেহরান যুদ্ধজনিত ক্ষতিপূরণও দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বের বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের।

সোমবার ট্রাম্প আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রকে ‘নিউক্লিয়ার ডাস্ট’ দিতে রাজি হয়েছে। এর মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কথা উল্লেখ করেন তিনি। তিনি জানান, এটি সরিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে শুধু চীন ও যুক্তরাষ্ট্রের।

ইরান যুদ্ধডোনাল্ড ট্রাম্পযুদ্ধবিরতিলাইফ সাপোর্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise