Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

তেহরানে ইসরায়েলি হামলার পর আক্রান্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৪:৩৭
তেহরানে ইসরায়েলি হামলার পর আক্রান্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর আগুন নেভাতে কাজ করছেন একজন দমকলকর্মী

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে শুক্রবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিশোধ নিতে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেহরান।

ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগান ডেভিড অ্যাডম জানিয়েছে, শুক্রবার রাতে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫২ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানায়, শনিবার সকালে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

পরবর্তীতে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী নিশ্চিত করেছে যে, ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তারা ইসরায়েলে হামলা চালিয়েছে।

গোষ্ঠীটি জানিয়েছে, ইরান, লেবানন, ইরাক এবং ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার জবাবে তারা ইসরায়েলের সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সব দিক থেকে এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ইরান আক্রান্ত হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ওমানের দক্ষিণাঞ্চলে সালালাহ বন্দরে দুটি ড্রোন হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত এবং বাহরাইনেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর পাঁচজন আহত হয়েছেন।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদের দিকে ছোড়া তিনটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। এর আগে শুক্রবার প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এক হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হন।

সৌদি আরবমধ্যপ্রাচ্যইয়েমেনইরান যুদ্ধহামলা-পাল্টা হামলাহুতি আন্দোলন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise