Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২১:০৮
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ জনকে ক্ষমা ঘোষণার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একসঙ্গে এতজনকে ক্ষমা করার ঘটনা দেশটির ইতিহাসে প্রথম বলে মন্তব্য করেছেন ইরানের বিচারবিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর।

আসগর জাহাঙ্গীর বলেছেন, ‘এই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগকারী ছিল না। তাদের কোনো নিরাপত্তাসংক্রান্ত অপরাধের ইতিহাসও নেই। কারাগারে তাদের সদাচারণ, অনুশোচনা প্রকাশ এবং সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কারণে তারা ক্ষমার শর্ত পূরণ করেছেন।’

ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচারবিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ নেতা সাজাপ্রাপ্তদের ক্ষমা করার বা সাজা কমানোর অধিকার রাখেন।

তবে এই সাধারণ ক্ষমা নির্দিষ্ট কিছু অপরাধে সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন দেশের বিরুদ্ধে সশস্ত্র লড়াই, সশস্ত্র বা সংগঠিত মাদক পাচার, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ এবং আত্মসাতের মতো অপরাধে জড়িতরা।

সূত্র : মেহর নিউজ এজেন্সি

ইরানমোজতবা খামেনিমৃত্যুদণ্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise