জনসমক্ষে নেই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তার শারীরিক অবস্থা কেমন, তিনি কোথায় আছেন— তা নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা। এর মধ্যেই নতুন করে তাকে নিয়ে সামনে এলো চমকপ্রদ দাবি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জুলাইয়ের শেষ দিকে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন খামেনি। শুধু বৈঠকের দাবিই নয়, ভবিষ্যতে তাকে সাধারণ মানুষের মধ্যে এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা যাচ্ছে, এমন ভিডিও প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ।রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার জানায়, প্রেসিডেন্টের...