Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

আড়ালে থাকা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন পেজেশকিয়ান

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৫:৪২
আড়ালে থাকা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন পেজেশকিয়ান

ছবি: রয়টার্স

জনসমক্ষে নেই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তার শারীরিক অবস্থা কেমন, তিনি কোথায় আছেন— তা নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা। এর মধ্যেই নতুন করে তাকে নিয়ে সামনে এলো চমকপ্রদ দাবি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জুলাইয়ের শেষ দিকে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন খামেনি। শুধু বৈঠকের দাবিই নয়, ভবিষ্যতে তাকে সাধারণ মানুষের মধ্যে এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা যাচ্ছে, এমন ভিডিও প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ।

রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার জানায়, প্রেসিডেন্টের দায়িত্বের তৃতীয় বছরে প্রবেশের সময়, জুলাইয়ের শেষ দিকে পেজেশকিয়ান খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে সামরিক বিষয় ও অর্থনীতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, জ্বালানি ব্যবহার এবং বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক।

তবে খামেনির সঙ্গে যোগাযোগ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পেজেশকিয়ানের বক্তব্যে অসংগতি দেখা গেছে। ২১ জুলাই তিনি বলেছিলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে তার যোগাযোগ ‘দিন দিন বাড়ছে’। কিন্তু আগস্টের শুরুতে তিনি বলেছেন, খামেনির সঙ্গে যোগাযোগ করা ‘খুব কঠিন’।

এর আগে মে মাসেও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, পেজেশকিয়ান খামেনির সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেছেন। তিনি সর্বোচ্চ নেতা হওয়ার পর দুজনের মধ্যে এটিই ছিল প্রথম প্রকাশ্যে আসা বৈঠকের খবর।

মুজতবা খামেনি তার বাবা ও পূর্বসূরি আলি খামেনির মৃত্যুর পর মার্চে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রথম দিনেই চালানো হামলায় আলি খামেনি নিহত হন। ওই হামলায় মুজতবা খামেনিও গুরুতর আহত হয়েছিলেন বলে খবর রয়েছে।

সর্বোচ্চ নেতা হওয়ার আগেও মুজতবা খামেনি সাধারণত জনসম্মুখে খুব একটা আসতেন না। তবে সাম্প্রতিক সময়ে তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে জল্পনা আরও বেড়েছে।

এ জল্পনার মধ্যেই রবিবার বাসিজের উপপ্রধান কাসেম কোরাইশি জানিয়েছেন, ভবিষ্যতে খামেনিকে সাধারণ মানুষের মধ্যে, রাস্তায় এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় দেখা যাচ্ছে— এমন ভিডিও ও অন্যান্য নথি প্রকাশ করা হবে।

তিনি দাবি করেন, এসব ভিডিও ‘ইরানের জনগণের শত্রু ও বিরোধীদের আবারও অপদস্থ করবে’।

বিশ্লেষকদের মতে, খামেনির স্বাস্থ্য ও দীর্ঘ অনুপস্থিতি নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনার জবাব দিতেই ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের ভিডিও প্রকাশের ঘোষণা এসেছে।

ইরান যুদ্ধমোজতবা খামেনিমাসউদ পেজেশকিয়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!