Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

বাবার জানাজায় অংশ নেবেন না মোজতবা খামেনি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:২৮
বাবার জানাজায় অংশ নেবেন না মোজতবা খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি ও মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেবেন না দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিরাপত্তা শঙ্কায় তার এমন অবস্থান বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ হাকিমি এলাহি জানিয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে হুমকি এবং নজরদারির ঝুঁকির কারণে মোজতবার এভাবে প্রকাশ্যে অংশ নেওয়া ‘বিপজ্জনক’ হতে পারে।

দীর্ঘ ৩৬ বছর ইরান শাসন করা আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন। এ হামলার পর মধ্যপ্রাচ্যে সর্বশেষ যুদ্ধের সূত্রপাত হয়।

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরানে নিয়ে আসা হয়েছে। আজ শুক্রবার থেকে তার সপ্তাহব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।

আরও পড়ুন

সপ্তাহব্যাপী খামেনির জানাজা কর্মসূচি, শুরু আজ

০৩ জুলাই ২০২৬

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুক্রবার (৩ জুলাই) বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মীয় নেতাদের অংশগ্রহণে আলি খামেনির বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এরপর ৪ ও ৫ জুলাই তেহরানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিদায় অনুষ্ঠান চলবে। ৬ জুলাই রাজধানী তেহরানেই তার মূল জানাজা অনুষ্ঠিত হবে।

রাজধানীর আনুষ্ঠানিকতা শেষে ৭ জুলাই খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের পবিত্র নগরী কোমে। সেখানে ধর্মীয় রীতিনীতি পালনের পর ৮ জুলাই তার মরদেহ নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে।

ইরাকের বাগদাদ, নাজাফ এবং কারবালায় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা খামেনির মরদেহ গ্রহণ করবেন। সেখানে প্রধান শিয়া পবিত্র স্থানগুলোয় তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

সপ্তাহব্যাপী এই আনুষ্ঠানিকতার শেষ হবে আগামী ৯ জুলাই। উত্তর-পূর্ব ইরানের অন্যতম পবিত্র শিয়া তীর্থস্থান মাশহাদ শহরের ইমাম আলী রেজা মাজারে শেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সূত্র : এনডিটিভি 

মধ্যপ্রাচ্যমোজতবা খামেনিআয়াতুল্লাহ আলী খামেনি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise