Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ডাক মোজতবা খামেনির

তাবনাক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ২০:৩৮
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ডাক মোজতবা খামেনির

মোজতবা খামেনি- রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের ফলে গত বছর থেকে ইরানের লঙ্ঘিত অধিকার আইনি প্রক্রিয়ায় পুনরুদ্ধারের জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রবিবার বিচার বিভাগ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

১৯৮১ সালে সন্ত্রাসী বোমা হামলায় নিহত আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি ও তার ৭২ সঙ্গীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরানে এ সপ্তাহটি ‘বিচার বিভাগ সপ্তাহ’ হিসেবে পালন করা হয়।

বার্তায় আয়াতুল্লাহ খামেনি বলেছেন, বর্তমানে ইরানি জাতির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনগত ও বিচারিক দায়িত্বগুলোর একটি হলো ‘আন্তর্জাতিক অপরাধী’ এবং ‘অহংকারী ও আগ্রাসী শক্তিগুলোর’ দ্বারা লঙ্ঘিত জাতীয় অধিকার পুনরুদ্ধার করা।

তিনি বললেন, জনগণের অধিকার রক্ষা শুধু ব্যক্তিগত আইনি বিষয় নয়; বরং বিদেশি আগ্রাসীদের অপরাধের বিরুদ্ধে দেশের সামষ্টিক অধিকার রক্ষাও এর অন্তর্ভুক্ত।

খামেনি উল্লেখ করেন, ইসলামী প্রজাতন্ত্রের বিচার বিভাগের দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা, জনস্বার্থ ও বৈধ স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ইসলামী আইন বাস্তবায়ন এবং আইনের প্রয়োগ তদারকি করা। এসব দায়িত্ব সফলভাবে পালন করা গেলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।

দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনগত চ্যালেঞ্জের প্রসঙ্গে তিনি বলেছেন, বিশেষ করে গত বছর থেকে আন্তর্জাতিক অপরাধী ও আগ্রাসী শক্তিগুলোর দ্বারা লঙ্ঘিত অধিকার পুনরুদ্ধার করা বিচার বিভাগের অন্যতম প্রধান দায়িত্ব।

২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো দুটি আগ্রাসী যুদ্ধে নিহতদের রক্ত, সেই সঙ্গে ইরান ও দেশের ভেতরে-বাইরে থাকা ইরানিদের ওপর সৃষ্ট শারীরিক, মানসিক, আর্থিক ও নৈতিক ক্ষয়ক্ষতি—এসবের ভিত্তিতে শত শত, এমনকি হাজার হাজার গুরুত্বপূর্ণ আইনি মামলা করা সম্ভব বলেও দাবি করেন তিনি।

তিনি মিনাব ও লামের্দে শিশু হত্যাসহ নজিরবিহীন যুদ্ধাপরাধ, চিকিৎসাকেন্দ্র ও জনসেবামূলক স্থাপনায় হামলা এবং নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনাও উল্লেখ করেন।

ইরান যুদ্ধমোজতবা খামেনিআইনি লড়াই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন