Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৭:৩৯
শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি

লেবাননে ইসরায়েলি হামলার ছবি- রয়টার্স। আবু হাসান আলা (ইনসেটে) - সংগৃহীত

দক্ষিণ লেবাননের আনসার পৌরসভায় হামলা চালিয়েছে ইসরায়েল। আর এই হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা আবু হাসান আলাকে নিহত হয়েছেন। এমনটাই দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। আনাদোলু এজেন্সি রবিবার এক প্রতিবেদনে তুলে ধরেছে এসব তথ্য।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আলা হিজবুল্লাহর ‘বাদ্দার ইউনিটের’ একজন জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন। হিজবুল্লাহর একটি সদর দপ্তর লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর তৎপরতার জবাব হিসেবে চালানো হয় এ হামলা।

যদিও ইসরায়েলি সেনাবাহিনীর এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

১৬ আগস্ট ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার দাবি করেছিল, সীমান্তের কাছে হিজবুল্লাহর চালানো একটি হামলায় গুরুতর আহত হয়েছেন তিন ইসরায়েলি সেনা।

সম্প্রতি লেবানন থেকে ইসরায়েলের ধীরে ধীরে সেনা প্রত্যাহার এবং দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে একটি কাঠামোগত চুক্তি হয় বৈরুত ও তেল আবিবের মধ্যে। এর পরও লেবাননে সামরিক হামলা জোরদার করেছে ইসরায়েল। এর মধ্যেই ঘটল এসব ঘটনা।

কয়েক মাস ধরে আলোচনা চললেও ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। গত ২ মার্চ শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৩৩৫ জন নিহত, ১২ হাজার ২৭৭ জন আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ।

ইসরায়েলি হামলালেবাননহিজবুল্লাহইসরায়েলআবু হাসান আলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা