দক্ষিণ লেবাননের আনসার পৌরসভায় হামলা চালিয়েছে ইসরায়েল। আর এই হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা আবু হাসান আলাকে নিহত হয়েছেন। এমনটাই দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। আনাদোলু এজেন্সি রবিবার এক প্রতিবেদনে তুলে ধরেছে এসব তথ্য। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আলা হিজবুল্লাহর ‘বাদ্দার ইউনিটের’ একজন জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন। হিজবুল্লাহর একটি সদর দপ্তর লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়...