Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদিকে ‘যুববিরোধী প্রধানমন্ত্রী’ বললেন রাহুল

  • ককরোচ বিক্ষোভে এক কিশোরীসহ ৪০ থেকে ৫০ জন আহত
  • বিজেপি শাসনামলে ভারতে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২১:০৩
মোদিকে ‘যুববিরোধী প্রধানমন্ত্রী’ বললেন রাহুল

রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি

সংসদ অভিযানের সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার এক ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে যুববিরোধী প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করেন।

রাহুলের দাবি, নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে রাস্তায় নামা ছাত্রছাত্রীরা কোনো অপরাধী নয়। তারা নিজেদের অধিকার এবং ন্যায্য শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন করছে। তাদের কথা শোনার বদলে পুলিশি শক্তি প্রয়োগ করা হচ্ছে। 

তিনি বলেন, ছাত্রদের ওপর কাঁদানে গ্যাস ছোড়া এবং লাঠিচার্জ করা গণতান্ত্রিক পদ্ধতি নয়। এভাবে আন্দোলন দমন করা ভারতের সংস্কৃতির সঙ্গেও মানানসই নয়। কেন্দ্রের উচিত ছাত্রদের দাবিকে গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থার সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া।

রাহুল আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই দেশের শিক্ষাব্যবস্থায় গভীর সংকট তৈরি হয়েছে। তার দাবি, পরীক্ষায় বারবার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোটি কোটি পড়ুয়া। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করেন।

কংগ্রেস সাংসদ আরও দাবি করেন, দেশে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে এবং প্রায় ৭ দশমিক ৫ কোটি ছাত্রছাত্রী এর প্রভাবের শিকার হয়েছে। অথচ এখন পর্যন্ত প্রকৃত দোষীদের শাস্তি হয়নি। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপের সমালোচনা করেছেন।  

একই সঙ্গে সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো এবং কয়েকজন আন্দোলনকারীর ওপর পুলিশি হামলার অভিযোগ ঘিরেও উত্তেজনা বেড়েছে। ককরোচ জনতা পার্টির (CJP) পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংসদ অভিযানের সময় পুলিশ গীতাঞ্জলি অ্যাংমোর চুল টেনে হেনস্তা করেছে। দলের মুখপাত্র সৌরভ দাস সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, এক কিশোরীসহ ৪০ থেকে ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।  

নরেন্দ্র মোদিরাহুল গান্ধীসোনম ওয়াংচুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ