Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০
মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

আল মাহমুদ এভাবেই পথচারী ও যানবাহনকে সতর্ক করছিল

মধ্যরাতের আগে থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার বিভিন্ন প্রধান সড়ক। পাশাপাশি নিচু এলাকাগুলোতেও পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। সপ্তাহের প্রথম কার্যদিবসে বেলা ১১টা পর্যন্ত পুরানা পল্টন, গুলিস্তান ও মতিঝিলের অনেক সড়ক থেকে পানি পুরোপুরি নামেনি। কোথাও কোথাও প্রায় হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হয়েছে পথচারীদের।

এর মধ্যেই রাজধানীর মতিঝিল এলাকার টয়েনবি সার্কুলার রোডে পানির নিচে থাকা একটি ভাঙা ম্যানহোল নজরে আসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আল মাহমুদের। ১১ বছর বয়সী এই শিক্ষার্থী বুঝতে পারে, পানির নিচে থাকা গর্তটি না দেখে কোনো যানবাহন বা পথচারী সেখানে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন

নায়িকাকে দেখতে গিয়ে হুলস্থুল কাণ্ড, ভাঙল গাড়ির কাচ

২০ সেপ্টেম্বর ২০২৬


দুর্ঘটনার আশঙ্কা বুঝতে পেরে অন্য কারও অপেক্ষা না করে নিজেই একটি লাঠি হাতে পানিতে নেমে পড়ে আল মাহমুদ। ম্যানহোলের গর্তটির সামনে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে যানবাহন ও পথচারীদের সতর্ক করতে থাকে সে। তার সতর্কতায় চালক ও পথচারীরা ঝুঁকিপূর্ণ স্থানটি এড়িয়ে চলাচল করেন।


আল মাহমুদ বলে, ‘আমি দেখতে পেলাম এখানে একটি বড় গর্ত রয়েছে। এই গর্ত না বুঝে গাড়ি চলাচল করলে সেখানে আটকে যেতে পারে বা বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি নিজে নেমে যানবাহনকে সতর্ক করেছি।’


শিশুটির এমন উদ্যোগের প্রশংসা করেছেন ওই সড়কে চলাচলকারী মানুষজনও। পথচারী নাবিল বলেন, ‘অনেক সচেতন মানুষও আল মাহমুদের মতো হয়তো চিন্তা করে না। সে নিজ উদ্যোগে এখানে দাঁড়িয়ে যানবাহনকে সতর্ক করেছে। এটা সত্যিই প্রশংসনীয়।’


আরও পড়ুন

‘বিগ বস বাংলা’ থেকে বেরিয়ে গেলেন অ্যালেক্সজান্দ্রা

২০ সেপ্টেম্বর ২০২৬


পিকআপচালক শাহীন বলেন, ‘এতটুকু ছেলে এখানে দাঁড়িয়ে আমাদের সতর্ক করছে যে পানির নিচে গর্ত রয়েছে। তার কারণেই আমরা সম্ভাব্য দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি। এটা খুবই ভালো একটি কাজ।’


বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে নিজের নিরাপত্তার কথা না ভেবে অন্যদের দুর্ঘটনা থেকে রক্ষা করতে আল মাহমুদের এই উদ্যোগ পথচারী ও চালকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।


ঢাকার জলাবদ্ধতামতিঝিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস