Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

গ্রিনল্যান্ডে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ যুক্তরাষ্ট্রের

মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

  • আর্কটিকের নতুন প্রহরী ওয়াশিংটন, আগামী সপ্তাহেই গ্রিনল্যান্ডের সঙ্গে চুক্তি
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯
মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

গ্রাফিকস: আগামীর সময়

মেরু কূটনীতিতে এক ‘ঐতিহাসিক জয়’ নিশ্চিত করে উত্তর গোলার্ধের কৌশলগত চাবিকাঠি নিজের পকেটে নিয়ে নিল যুক্তরাষ্ট্র। হুমকি-ধমকি, সামরিক অভিযানের প্রস্তুতি, মাতৃরাষ্ট্র ডেনমার্ককে শুল্ক অস্ত্রে কাবু করে স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডে রীতিমতো ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রতিষ্ঠার পথ খুলল যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহেই তিন দেশের মধ্যে সই হবে সেই নজিরবিহীন চুক্তি। নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে গত শুক্রবার সেই ঘোষণাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, গত ১০০ বছরে যা করতে পারেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট, এবার তা বাস্তব রূপ পাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে আর্কটিকের নতুন প্রহরী হয়ে উঠবে মার্কিন সামরিক বাহিনী। বিবিসি, নিউ ইয়র্ক পোস্ট, সিএনএন, এপি।

এই চুক্তির ফলে মার্কিন প্রতিপক্ষ চীন ও রাশিয়ার জন্য আর্কটিকের দুয়ার চিরতরে বন্ধ হচ্ছে। চুক্তির শর্ত মোতাবেক, গ্রিনল্যান্ডে যেকোনো সময়, যেকোনো জায়গায় নতুন সামরিক ঘাঁটি বা পরিকাঠামো তৈরি করতে পারবে যুক্তরাষ্ট্র। যার জন্য ডেনমার্কের অনুমতির প্রয়োজন হবে না। চীন বা রাশিয়ার মতো পরাশক্তিরা গ্রিনল্যান্ডে পা রাখতে পারবে কি না— সেই চাবি এখন সম্পূর্ণ ওয়াশিংটনের হাতে। চাইলে যেকোনো দেশের বিনিয়োগ বা উপস্থিতি এক লহমায় বাতিল করতে পারবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এই চুক্তিকে ‘ইনফিনিট লাইফ’ বা চিরমেয়াদি ঘোষণা করেছেন। অর্থাৎ, এই চুক্তি থেকে ডেনমার্কের বের হওয়ার কোনো আইনি পথ আর খোলা নেই। এমনকি গ্রিনল্যান্ড যদি কখনো ডেনমার্ক থেকে স্বাধীনও হয়ে যায়, তাও এই চুক্তি কার্যকর থাকবে। অর্থাৎ গ্রিনল্যান্ডের ভবিষ্যৎও এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ চুক্তির সম্পর্কে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তির ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তা এবং অন্য সব বিষয়ের ওপর যুক্তরাষ্ট্রের স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং যুক্তরাষ্ট্রের যাবতীয় উদ্বেগের পূর্ণ সমাধান হবে।’ এই চুক্তিতে বিশ্বের বৃহত্তম দ্বীপটির নিয়ন্ত্রণ থাকবে কোপেনহেগেনের হাতেই। তবে সেখানে কোন কোন দেশের সামরিক উপস্থিতি থাকবে, সে বিষয়ে ভেটো দেওয়ার ক্ষমতা দিয়েছে ওয়াশিংটনকে।

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব এর আগেও অনেকবার প্রত্যাখ্যান করে ডেনমার্ক। তবে দেশটির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনটি সরকার এ চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ‘আমি আনন্দিত যে, আমরা গ্রিনল্যান্ড, ডেনমার্কের রাজ্য এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি চমৎকার চুক্তি করতে যাচ্ছি।’ তার ভাষ্য, ‘এই চুক্তিটি আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলে আমাদের যৌথ নিরাপত্তাকে শক্তিশালী করবে এবং তাই এটি ন্যাটো ও ইউরোপের জন্যও অত্যন্ত ইতিবাচক।’ ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের এই সমঝোতায় ডেনমার্ক রাজ্যের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন ফ্রেডেরিকসেন।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের স্বার্থ এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে আমাদের অবস্থানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।’ নিলসেন আরও যোগ করেছেন, ‘এটি আমাদের সবার জন্যই লাভজনক।’

উত্তর আমেরিকার প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপটি

যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের ইতিহাস অনেক পুরনো। এ অঞ্চলে দীর্ঘদিন ধরে উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনার। শীতল যুদ্ধের (কোল্ড ওয়্যার) সময় থেকেই গ্রিনল্যান্ডে রয়েছে যুক্তরাষ্ট্রের উপস্থিতি। যদিও পরে তারা সেখানে নিজেদের উপস্থিতি কিছুটা কমিয়ে আনে।

যুক্তরাষ্ট্র এখনো উত্তর-পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত প্রত্যন্ত ‘পিটুফিক স্পেস বেস’ পরিচালনা করে। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ‘ডিফেন্স অব গ্রিনল্যান্ড’ চুক্তি স্বাক্ষরের পর নির্মাণ করা হয় এই ঘাঁটিটি। এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জন্য ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মহাকাশ নজরদারি কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান করে। কানাডার উত্তর-পূর্ব উপকূলের অদূরে অবস্থিত গ্রিনল্যান্ডের ভূখণ্ডের অর্ধেকেরও বেশি অংশ সুমেরু বৃত্তের অন্তর্ভুক্ত। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর আমেরিকার প্রতিরক্ষার ক্ষেত্রে এটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে। তাদের মূল লক্ষ্য ছিল নাৎসি জার্মানির হাতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যাওয়া রোধ করা এবং গুরুত্বপূর্ণ উত্তর আটলান্টিক নৌপথ সুরক্ষিত রাখা।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ট্রাম্প বারবারই করেছেন আক্রমণাত্মক মন্তব্য। এরপরও ডেনিশ কর্মকর্তারা বারবার স্পষ্ট করেছেন যে, গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ জোরদার করার লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে আটলান্টিক কাউন্সিলের ‘স্কোক্রফট সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি’-এর সহযোগী পরিচালক ইমরান বায়ুমি বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ক্রমাগত দাবি এবং বলপ্রয়োগের হুমকি ন্যাটো জোটকে উদ্বিগ্ন করেছে এবং ইউরোপীয় মিত্রদের অস্বস্তিতে ফেলেছে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ইউরোপে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির জন্য বিষয়টি কতটা ক্ষতিকর ছিল, তা আমেরিকানরা আসলে ঠিকঠাক পর্যালোচনা করতে পারেনি। গ্রিনল্যান্ডের বাসিন্দা, ডেনিশ নাগরিক এবং অন্যান্য ইউরোপীয়রা বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবেই দেখেছিল; আর এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক প্রচেষ্টার প্রয়োজন হবে।’

গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের চুক্তির ঘোষণার পর গতকাল শনিবার ডেনমার্কের সরকার আশা ব্যক্ত করেছে। তবে তাদের অবস্থানে তারা আছেন সতর্ক। ন্যাটো মিলিটারি কমিটির প্রধান অ্যাডমিরাল জিউসেপ কাভো ড্রাগোন গতকাল ডেনমার্কের রাজধানীতে বলেছেন যে, চুক্তিটি ‘অত্যন্ত স্বাগত জানানোর মতো’; তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।

গ্রিনল্যান্ডযুক্তরাষ্ট্রচিরস্থায়ী বন্দোবস্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত