দুপুরের তীব্র রোদ। দীর্ঘক্ষণ অপেক্ষা। হাতে জাতীয় পতাকা, গলায় দলের উত্তরীয়। কেউ এসেছেন বাংলার বিভিন্ন জেলা থেকে, কেউ উত্তরপ্রদেশ, বিহার কিংবা রাজস্থানের। কারও দাবি, ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার পরিবারের সদস্যের নাম। কারও আশঙ্কা, আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন তো? এই প্রশ্ন, এই উদ্বেগ আর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভকে সঙ্গী করেই গতকাল রবিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে জড়ো হলেন বিরোধী ইন্ডিয়া জোটের কর্মী-সমর্থকেরা। লাখো কন্ঠে তখন একটাই আওয়াজ—বিজেপি হটাও, দেশ বাঁচাও।নির্বাচন ক...