Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সিজেপির লড়াইয়ে সাহস

অঙ্কিতার বিচারের দাবিতে পথে বাবা-মা, পাশে রাহুল গান্ধী

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২২:৩১
অঙ্কিতার বিচারের দাবিতে পথে বাবা-মা, পাশে রাহুল গান্ধী

ইন্ডিয়া গেটের কাছে অবস্থান ধর্মঘটে বসেন অঙ্কিতার বাবা বীরেন্দ্র সিং ভাণ্ডারী ও মা সোনি দেবী।

সিজেপির আন্দোলন মানুষের মনে প্রতিবাদের সাহস জোগাচ্ছে। ক্ষমতাশালীদের বিরুদ্ধে মুখ খোলার এই আবহেই ন্যায়বিচারের দাবিতে পথে উত্তরাখণ্ডের অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা। পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ২০২২ সালের এই হত্যাকাণ্ডে তিন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হলেও কথিত এক ‘ভিআইপি’-র ভূমিকা নিয়ে পরিবারের প্রশ্নের নিষ্পত্তি হয়নি এখনও। তার মধ্যেই বিজেপির প্রাক্তন নেতা দুষ্যন্ত কুমার গৌতমকে সিকিমের রাজ্যপাল নিয়োগের সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

১৪ অক্টোবর দিল্লির ইন্ডিয়া গেটের কাছে অবস্থান ধর্মঘটে বসেন অঙ্কিতার বাবা বীরেন্দ্র সিং ভাণ্ডারী ও মা সোনি দেবী। তাদের দাবি, কথিত ভিআইপির ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গৌতমের নিয়োগ স্থগিত রাখা হোক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও তারা আবেদন জানান। বুধবার সন্ধ্যায় তাদের সঙ্গে দেখা করেন রাহুল ও প্রিয়াঙ্কা। কিন্তু ১৫ অক্টোবর ভোরে পুলিশ অবস্থান ধর্মঘট করতে না দিয়ে অঙ্কিতার বাবা- মা, কংগ্রেস নেতা-সহ একাধিক প্রতিবাদীকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

আটক হওয়ার আগে অঙ্কিতার বাবা কেন্দ্রকে ২৪ ঘণ্টার সময়সীমা দেন। নিয়োগ বাতিল না হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। অঙ্কিতার মা-ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা জানান। প্রয়োজনে অনশনে বসারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত ও নেতা পবন খেড়া পুলিশের পদক্ষেপের সমালোচনা করেন। তাদের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদীদের বাধার মুখে পড়তে হচ্ছে।

কী ঘটেছিল অঙ্কিতার সঙ্গে?

২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ঋষিকেশের কাছে ভানান্তরা রিসর্টের ১৯ বছরের রিসেপশনিস্ট অঙ্কিতা নিখোঁজ হন। ২৪ সেপ্টেম্বর চিলা খাল থেকে তার দেহ উদ্ধার হয়। রিসর্টের মালিক পুলকিত আর্য ছিলেন প্রাক্তন বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে। তদন্তে উঠে আসে, অঙ্কিতাকে এক ‘ভিআইপি’ অতিথিকে যৌন পরিষেবা দিতে চাপ দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় তাঁকে খুন করা হয়। অভিযোগের সূত্রে এই ‘ভিআইপি’-র পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

২০২৫ সালের শেষ দিকে সমাজমাধ্যমে কিছু অডিয়ো ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেগুলির সূত্রে প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেশ রাঠোর ও উর্মিলা সানাওয়ারের বক্তব্যে কথিত ‘ভিআইপি’ হিসেবে গৌতমের নাম জড়ায়। অঙ্কিতার বাবা- মাও দাবি করেন, ওই ‘ভিআইপি’ গৌতম।

এই মামলায় পুলকিত আর্য, সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তকে দোষী সাব্যস্ত করে ২০২৫ সালের ৩০ মে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে পরিবারের দাবি, কথিত ভিআইপির ভূমিকা নিয়ে এখনও তদন্ত প্রয়োজন। ২০২৬ সালের জানুয়ারিতে অজ্ঞাত পরিচয় ভিআইপিকে ঘিরে এফআইআর নথিভুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সিবিআই তদন্তের সুপারিশ করেন বলে সংবাদমাধ্যমে জানানো হয়। পরিবার ফোন কলের বিবরণ- সহ প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখার দাবি জানিয়েছে।

এদিকে গত ১২ অক্টোবর গৌতমের রাজ্যপাল নিয়োগের ঘোষণা সামনে আসতেই পরিবারের আপত্তি তীব্র হয়। রাহুল গান্ধীও নিয়োগ স্থগিত রাখার দাবিকে সমর্থন জানান। অন্যদিকে বিজেপির বক্তব্য, অভিযুক্তদের গ্রেপ্তার, বিশেষ তদন্তকারী দল গঠন, চার্জশিট পেশ এবং বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার মতো পদক্ষেপ করেছে রাজ্য সরকার। পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও বিজেপির তরফে দাবি করা হয়েছে।

সিজেপিরাহুল গান্ধীঅঙ্কিতা ভাণ্ডারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি