Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

নির্বাচন কমিশন ঘিরে আন্দোলনের আঁচ তুঙ্গে

  • পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আবার আটক রাহুল-প্রিয়াঙ্কা
  • জ্ঞানেশ হটাও স্লোগানে উত্তাল কলকাতা
দিল্লি ও কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫
নির্বাচন কমিশন ঘিরে আন্দোলনের আঁচ তুঙ্গে

সংগৃহীত ছবি

কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ দাবিতে গতকাল বুধবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। আগের দিনের মতো এদিনও রাজপথে নামে ইন্ডিয়া জোটের সাংসদরা। মধ্যাহ্নভোজ সেরেই সওয়ার হন বাসে। কিন্তু যন্তর মন্তরে যাওয়ার আগেই মাঝপথে আটকে দেয় দিল্লি পুলিশ। ততক্ষণে সেখানে ভিড় করেন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইর কর্মী-সমর্থকরা। তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। মোতায়েন করা হয় প্যারামিলিটারি বাহিনীর জওয়ানও।

একপর্যায়ে (সন্ধ্যায়) অশোকা রোডে আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী জোটের একাধিক সাংসদকে। মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। পুলিশের সঙ্গে বিরোধী সাংসদদের বচসাও হয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। তাদের অভিযোগ, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর অধিকারও কার্যত খর্ব করা হচ্ছে।

জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত একাধিক অভিযোগ সামনে রেখে ইন্ডিয়া জোটের আন্দোলন কয়েক দিন ধরেই তীব্র হচ্ছে। মঙ্গলবারও দিল্লিতে বিরোধীদের কর্মসূচি কেন্দ্র করে টানটান উত্তেজনা তৈরি হয়েছিল। এদিনও রাহুল গান্ধীদের আটক করেছিল পুলিশ। বরাবরের মতো ছেড়ে দেয় কয়েক ঘণ্টা পরই।

ইন্ডিয়া জোটের নেতাদের বক্তব্য, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তাদের প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। অন্যদিকে, পুলিশের পদক্ষেপ ঘিরে বিরোধীদের সঙ্গে প্রশাসনের সংঘাত যে আরও বাড়তে পারে, অশোক রোডের ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে।

কলকাতা: ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার কলকাতায় পথে নামল কংগ্রেস। দুপুরে ‘জ্ঞানেশ হটাও’ কর্মসূচির অংশ হিসেবে লোকভবন অভিযানে নামেন প্রদেশ কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। লোকভবনের মূল ফটকের আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ব্যারিকেড পেরিয়ে এগোনোর চেষ্টা হলে শুরু হয় ধস্তাধস্তি। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

কংগ্রেসের অভিযোগ, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অনুমতি থাকা সত্ত্বেও তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় বসে ও শুয়ে পড়ে স্লোগান দেন। তাদের হাতে ছিল দলীয় পতাকা ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড।

এই কর্মসূচির পেছনে রয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে কংগ্রেসের দীর্ঘদিনের আপত্তি। এর আগেও গত ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতায় মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। সেদিন কলেজ স্ট্রিট থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার দপ্তরের দিকে মিছিল এগোলে পুলিশ তা আটকে দেয়। বিক্ষোভে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘কেউ ছাড় পাবে না। সবাইকে ধ্বংস করে দেব। আমরা জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার চাই। অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে।’

নির্বাচন কমিশনআন্দোলনরাহুল গান্ধীপ্রিয়াঙ্কা গান্ধী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের