প্রতিবাদের মঞ্চে এখন শুধু স্লোগান,
মিছিল আর ধরনা নয়। চলছে ব্যারিকেড টপকানোর অলিম্পিকও! যেখানে চ্যাম্পিয়ন অবশ্যই প্রিয়াঙ্কা
গান্ধী ভঢড়া; বরং সে তুলনায় পিছিয়ে রাহুল ও তেজস্বী। কখনো পুলিশের ব্যারিকেড টপকে জাতীয়
পতাকা হাতে দাঁড়িয়ে পড়ছেন রাহুল গান্ধী, কখনো ব্যারিকেডের মাথায় উঠতে গিয়ে সাহায্য
নিতে হচ্ছে তেজস্বী যাদবকে। আর শাড়ি পরেই তালাবদ্ধ গেট টপকে সতীর্থদের মুক্ত করার
কৃতিত্ব দেখাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়া। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিবাদের আবহে বিরোধী
নেতাদের এই ‘লাফিয়ে...