Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নেমেছে ১০ হাজার পুলিশ, চলাচলেও বিধিনিষেধ; বিরোধীদের সমাবেশের উত্তাপ দিল্লিতে

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:৩০
শেয়ার করুন:
নেমেছে ১০ হাজার পুলিশ, চলাচলেও বিধিনিষেধ; বিরোধীদের সমাবেশের উত্তাপ দিল্লিতে

ভারতের দিল্লিতে বিরোধীদের ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিলের আগে রামলীলা ময়দানের বাইরে নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরা। ছবি : রয়টার্স

ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করছে বিরোধী দলগুলো। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রামলীলা ময়দান এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে প্রায় দেড় কিলোমিটার পথ মিছিল করে রামলীলা ময়দানে যাওয়ার কথা বিরোধীদের। এতে কয়েক লাখ মানুষের অংশ নেওয়ার আশা করছে তারা। সমাবেশের আগে এলাকায় দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত যান ও লাঠি-ঢাল হাতে নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, বড় জমায়েতের কারণে প্রয়োজন অনুযায়ী যান চলাচলে নিয়ন্ত্রণ ও পথ পরিবর্তন করা হবে।

দিল্লির মধ্য ও নতুন দিল্লি এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রামলীলা ময়দান ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন চার হাজারের বেশি সদস্য। মিছিলের পথসহ গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে ব্যারিকেড। নিরাপত্তার জন্য ২০০ থেকে ২৫০টি সিসিটিভি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রোহিত রাজবীর।

বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মধ্য দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও পথ পরিবর্তন করা হচ্ছে। যাত্রীদের আগেই যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে পুলিশ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল গত মাসে ১ নভেম্বরের এই সমাবেশের ঘোষণা দেন। ‘চলো দিল্লি, ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিকে তিনি নির্বাচনী কারচুপি বন্ধের আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন। বেণুগোপালের অভিযোগ, বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। রাহুল গান্ধী নির্ভয়ে এসব প্রশ্ন তুলে ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা করছেন।

গত মাস থেকে ভারতের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। বিরোধী দলগুলোর পাশাপাশি শিক্ষার্থী সংগঠন ও তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ এসব কর্মসূচিতে অংশ নিচ্ছে। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি—বিজেপিকে সুবিধা দিতে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এ জন্য প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন তারা।

আরও পড়ুন

দিল্লিতে মুসলিম ভোটারদের ‘মৃত’ দেখাচ্ছে বিজেপি

০১ নভেম্বর ২০২৬

গত বছর শুরু হওয়া এই সংশোধন প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ পড়েছে। এর মধ্যে ২ কোটি ৮০ লাখ মৃত, ৬ কোটি ৩০ লাখ অন্যত্র চলে গেছেন এবং ৩ কোটি ভোটারের খোঁজ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় মুসলিমসহ সংখ্যালঘু ভোটারদের নাম বেশি বাদ পড়েছে। এসব ভোটার সাধারণত বিজেপিকে সমর্থন করেন না।

তবে নির্বাচন কমিশন কোনো দলকে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, ভুল করে কারও নাম বাদ পড়লে তিনি আবার ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন। বিজেপিও বিরোধীদের অভিযোগ নাকচ করেছে। দলটির দাবি, বৈধ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে।

গত সেপ্টেম্বরে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধন, নিবন্ধন পদ্ধতি ও ডিজিটাল ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনের দুই সদস্য অভ্যন্তরীণভাবে আপত্তি তুলেছিলেন। এরপরই কমিশনপ্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জোরালো হয়।

এদিকে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় নিহত ব্যক্তিদের স্মরণে পশ্চিম দিল্লিতে আলাদা মিছিলের আয়োজন করেছে বিজেপি। কংগ্রেসের সমাবেশের দিনটিকে দাঙ্গার বার্ষিকী উল্লেখ করে দলটির সমালোচনা করেছে বিজেপি।

সকাল সাড়ে ১১টায় হরি নগর বাস ডিপো থেকে মিছিলটি শুরু হয়ে তিলক নগর মেট্রো স্টেশনে গিয়ে শেষ হওয়ার কথা। এতে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং বিজেপির কয়েকজন নেতা ও সংসদ সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে। দাঙ্গায় বেঁচে যাওয়া ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যরাও মিছিলে যোগ দেবেন।

অন্যদিকে, দিল্লির ব্যবসায়ীরা বিরোধীদের সমাবেশের কারণে যান চলাচলে বিঘ্ন ও ক্রেতা কমে যাওয়ার আশঙ্কা করছেন। দীপাবলির আগে উৎসবের কেনাকাটার সময়ে সড়ক বন্ধ ও যানজট ব্যবসায় ক্ষতি করতে পারে বলে তাদের উদ্বেগ।

অটোমোটিভ পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাং বলেছেন, ব্যবসায়ীরা বিক্ষোভের অধিকারকে সমর্থন করেন। তবে সমাবেশের স্থান ও সময় নিয়ে তাদের আপত্তি রয়েছে। তিনি বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, গণতান্ত্রিক বিক্ষোভেরও বিরোধী নই। তবে এর সময় ও স্থান সম্পূর্ণ অনুপযুক্ত।’

সূত্র : রয়টার্স 

দিল্লিতে বিক্ষোভইন্ডিয়া জোটরাহুল গান্ধী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    আড়ালের মিনার মাহমুদ

    আড়ালের মিনার মাহমুদ