Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জ্ঞানেশের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে জয়েন্ট পিটিশন দিলেন বিরোধী নেতারা

  • মঙ্গলবারই শুনানির সম্ভাবনা
দিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৯:২১
জ্ঞানেশের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে জয়েন্ট পিটিশন দিলেন বিরোধী নেতারা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদলে তৈরি পুতুল হাতে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ১২ অক্টোবর নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন বিরোধী দলগুলোর নেতাকর্মীরা।

দিল্লির রাজপথ যেন জনসমুদ্র । এবার সুপ্রিম কোর্টের দরজায় ও পৌঁছে গেল ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার রাজধানীতে বিশাল মিছিলের পরে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ ১১জন বিরোধী নেতা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর), ভোটারদের নাম বাদ পড়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছে বিরোধী শিবির। মঙ্গলবারই এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। পিটিশনে স্বাক্ষর করেছেন মল্লিকার্জুন খড়্গে, সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী প্রসাদ যাদব, সঞ্জয় রাউত, এম এ বেবি, ডি রাজা, মহুয়া মাজি, সুপ্রিয়া সুলে, মহম্মদ বশির।

সোমবার দুপুরে ‘চলো দিল্লি - মার্চ ফর ডেমোক্র্যাসি’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির রাজপথে নামে ইন্ডিয়া জোটের নেতৃত্ব। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব-সহ বিরোধী নেতাদের পাশাপাশি আন্দোলনকারীদের উপস্থিতিতে কেন্দ্রীয় দিল্লিতে তৈরি হয় বিপুল জমায়েত। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল এগিয়ে যায় সুপ্রিম কোর্টের দিকে। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি ছাড়াও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তি ছিল এই কর্মসূচির কেন্দ্রে।

রাহুলের নেতৃত্বে বিরোধীদের এই পদক্ষেপের পিছনে রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের আবেদন খারিজ হওয়ার ঘটনাও। রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট বিষয়গুলি আদালতে বিচারাধীন থাকায় প্রশাসনিক স্তরে বৈঠক করতে রাজি হননি প্রধান বিচারপতি। পরিবর্তে, বিচারবিভাগীয় প্রক্রিয়ায় আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয় বিরোধী নেতৃত্বকে।

সেই পথেই এ বার পিটিশন দাখিল করল বিরোধী শিবির। মঙ্গলবার, ১৩ অক্টোবর সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট বিষয়গুলির শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ।

রাজপথের প্রতিবাদ থেকে আইনি লড়াই,জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে ইন্ডিয়া জোট। এখন নজর সুপ্রিম কোর্টের দিকে।

রাহুল গান্ধীদিল্লিজ্ঞানেশ কুমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি