Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জাপানে পাড়ি দিচ্ছেন উত্তর-পূর্ব ভারতের তরুণরা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:২৬
জাপানে পাড়ি দিচ্ছেন উত্তর-পূর্ব ভারতের তরুণরা

জাপানে পাড়ি জমাতে চাইছেন উত্তর-পূর্ব ভারতের বহু তরুণ-তরুণী। ছবি: সংগৃহীত

আইজলের ব্যস্ত দিন শেষে ঘরে ফেরেন জ্যানেট লালনুংসাঙ্গি। দোকানে বিক্রয়কর্মীর কাজ, নিজের ছোট অনলাইন ব্যবসা সামলানো, এরপর বাড়িতে মাকে সহযোগিতা করা, সারাদিনের ব্যস্ততা কম নয়। তবু রাতে একটু সময় পেলেই সোফায় বসে মুঠোফোনে সিনেমা চালান তিনি। ভাষাটি কিছুটা বুঝতে পারলেও পুরোপুরি আয়ত্তে আসেনি। তাই ইংরেজি অনুবাদ না দেখে জাপানি ভাষায় সংলাপ শুনে শুনে কানকে অভ্যস্ত করছেন। জাপানি সিনেমা দেখার এই অভ্যাসই এখন তার নতুন জীবনের প্রস্তুতির অংশ।

৩৩ বছরের জ্যানেট মিজোরামের বাসিন্দা। গত মার্চে জাপানে পরিচর্যাকারী হিসেবে কাজের জন্য প্রয়োজনীয় ভাষা ও দক্ষতার পরীক্ষা পাস করেছেন গার্হস্থ্য বিজ্ঞানে স্নাতক এই তরুণী। ফুকুওকা শহরের একটি প্রতিষ্ঠানে তার কাজের সুযোগ হয়েছে। এখন অপেক্ষা করছেন প্রয়োজনীয় যোগ্যতার সনদের জন্য। জাপানে দীর্ঘমেয়াদি থাকার ক্ষেত্রে এই নথি প্রয়োজন হয়। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই ফুকুওকার ওই প্রতিষ্ঠানে কাজে যোগ দেওয়ার আশা করছেন তিনি।

তত দিন পর্যন্ত অবশ্য প্রস্তুতি থামছে না জ্যানেটের। বিদেশে যাওয়ার খরচ জোগাড় করতে এখনো পূর্ণ সময়ের কাজ করছেন তিনি। এর ফাঁকে প্রাথমিক পর্যায়ের জাপানি ভাষা অনুশীলন করছেন। কখনো সিনেমা দেখে, আবার কখনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কথোপকথন ব্যবস্থার সঙ্গে জাপানি ভাষায় কথা বলে নিজের দক্ষতা বাড়াচ্ছেন।

আরও পড়ুন

উন্নতির দিকে যাচ্ছে শ্রমবাজার পরিস্থিতি

৩১ আগস্ট ২০২৬

জ্যানেটের মতো মিজোরামসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বহু তরুণ এখন তাকিয়ে আছেন জাপানের দিকে। ছোট শহরগুলোতে অনেকে জাপানি ভাষা শিখছেন, দক্ষতার পরীক্ষা দিচ্ছেন এবং পরিচর্যাসহ বিভিন্ন কাজে জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মধ্যে তরুণীর সংখ্যাও উল্লেখযোগ্য। পরিবারের আর্থিক দায়িত্ব নেওয়া, ছোট ভাইবোনদের সহযোগিতা করা এবং নিজের জীবনে নতুন সম্ভাবনার সন্ধান করাই তাদের অন্যতম লক্ষ্য।

এই বিদেশযাত্রার পেছনে জাপানেরও বড় প্রয়োজন রয়েছে। দ্রুত বয়স্ক হয়ে উঠছে দেশটি। ফলে বিভিন্ন খাতে শ্রমিকের ঘাটতি তীব্র হচ্ছে। সেই ঘাটতি পূরণে জাপান বিদেশি কর্মীদের দিকে ঝুঁকেছে। ২০১৯ সালে দেশটি ‘নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী’ নামে নতুন এক ধরনের বসবাসের মর্যাদা চালু করে। নির্দিষ্ট দক্ষতার পরীক্ষায় পাস এবং জাপানি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ বিদেশি কর্মীরা এর আওতায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কাজের অনুমতি পেতে পারেন।

পরিচর্যা, শিল্পপণ্য উৎপাদন, খাদ্য ও পানীয়সহ ১৬টি খাতে বিদেশি কর্মী নেওয়ার ব্যবস্থা করেছে জাপান। অর্থাৎ একদিকে বয়স্ক জনসংখ্যার কারণে জাপানে বাড়ছে কর্মীর প্রয়োজন, অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের তরুণদের সামনে খুলছে বিদেশে কাজের নতুন সুযোগ।

জ্যানেটের মুঠোফোনের পর্দায় তাই জাপানি সিনেমার দৃশ্যের সঙ্গে মিশে যাচ্ছে আরেকটি স্বপ্ন। আইজল থেকে বহু দূরে ফুকুওকায় নতুন জীবন শুরুর স্বপ্ন। দূর দেশের শ্রমবাজারের চাহিদা আর ঘরের দায়িত্ব কাঁধে নেওয়া তরুণদের আকাঙ্ক্ষার টানেই যেন তৈরি হচ্ছে জাপানমুখী এক নতুন পথ।

ভাষান্তর: রুবাইয়া জেসমিন

ভারতজাপান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে