Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কালো পোশাকে সংসদে রাহুল গান্ধী, ‘ব্ল্যাক ডে’ পালনে ঐক্যবদ্ধভাবে সরব বিরোধীরা

  • নীট ইস্যুতে কেন্দ্রকে ঘিরে তীব্র আক্রমণ
সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩:৪০
কালো পোশাকে সংসদে রাহুল গান্ধী, ‘ব্ল্যাক ডে’ পালনে ঐক্যবদ্ধভাবে সরব বিরোধীরা

সংগৃহীত ছবি

নীট পরীক্ষাকে ঘিরে বিতর্ক, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে জোরালো বিক্ষোভ দেখাল INDIA জোট। বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র-সহ একাধিক বিরোধী সাংসদ কালো পোশাক পরে সংসদে পৌঁছান। মকর দ্বারের সামনে জড়ো হয়ে তারা দিনটিকে ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি তোলেন।

সংসদ চত্বরে বিক্ষোভের সময় বিরোধী সাংসদরা ছাত্রদের জন্য ন্যায়বিচারের দাবিতে স্লোগান তোলেন। তাদের অভিযোগ, দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও কেন্দ্র সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করছে না। সেই কারণেই কালো পোশাক পরে প্রতিবাদের পথ বেছে নেওয়া হয়েছে।

বিক্ষোভে অংশ নিয়ে অখিলেশ যাদব কেন্দ্রকে নিশানা করে বলেন, “আমরা কালো পোশাক পরে এসেছি। কালো রং প্রতিবাদেরও প্রতীক, আবার শোকেরও প্রতীক।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “সরকার এমন কী চাপে রয়েছে যে শিক্ষামন্ত্রীকে সরাতেও পারছে না?” তাঁর বক্তব্য, নীট বিতর্কে দেশের ছাত্রছাত্রীদের উদ্বেগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্র।

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, বিরোধী নেতাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, সেটি বড় বিষয় নয়; আসল বিষয় হল ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি। তাঁর কথায়, “ছাত্ররা তাদের অধিকারের জন্য লড়াই করছে। তাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া উচিত।” তিনি অভিযোগ করেন, বিপুল শিক্ষা বাজেট থাকা সত্ত্বেও বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। শান্তিপূর্ণ প্রতিবাদকে গণতন্ত্রের অংশ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, “শান্তিপূর্ণ আন্দোলনে কোনও অসাংবিধানিকতা নেই, কিন্তু ছাত্রদের সঙ্গে যা হচ্ছে এবং সংসদের ভিতরে যা ঘটছে, তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।”

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাজি বলেন, এই আন্দোলনের লক্ষ্য রাজনৈতিক সুবিধা আদায় নয়, বরং ছাত্রদের স্বার্থ রক্ষা করা। তিনি জানান, বিরোধী শিবির এই প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছে। অন্যদিকে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, সরকার ক্রমশ স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করছে। তার দাবি, নিয়ম মেনে প্রতিবাদ করলেও বিরোধী সাংসদদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিরোধী কণ্ঠস্বরকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।

গত কয়েক দিন ধরে রাজধানীতে নিট ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। সেই আবহেই বুধবার সংসদে কালো পোশাকে প্রতিবাদ জানিয়ে বিরোধীরা স্পষ্ট বার্তা দিল- ছাত্রদের দাবি এবং নীট বিতর্কের প্রশ্নে তারা আন্দোলনের চাপ বজায় রাখবে।

ককরোচ আন্দোলনরাহুল গান্ধী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ