Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সোনিয়া গান্ধীর ইতালির জন্মভিটা জাদুঘর করতে চান শিখ ব্যবসায়ী

  • ২০২০ সালে সোনিয়া গান্ধীর জন্মস্থান হিসেবে পরিচিত বাড়িটি কেনেন ইতালি-প্রবাসী শিখ ব্যবসায়ী সুখদেব সিং কাং
  • বাড়িটি ইতালির ভেনেতো অঞ্চলের ভিচেনজা প্রদেশের লুসিয়ানা গ্রামে অবস্থিত
  • জাদুঘরের জন্য সোনিয়া গান্ধী ও তার সন্তানদের কাছ থেকে ছবি, নথি ও স্মৃতিচিহ্ন সংগ্রহ করতে চান বাড়ির মালিক
শরিফুল ইসলাম টগর, ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৩:৫৯
শেয়ার করুন:
সোনিয়া গান্ধীর ইতালির জন্মভিটা জাদুঘর করতে চান শিখ ব্যবসায়ী

সংগৃহীত ছবি

ইতালির ছোট্ট গ্রাম লুসিয়ানার একটি বাড়ি। এই বাড়িতেই জন্ম ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। এবার সেই বাড়িকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন ইতালি-প্রবাসী পাঞ্জাবি বংশোদ্ভূত শিখ ব্যবসায়ী সুখদেব সিং কাং। তার পরিকল্পনা, বাড়িটিতে সোনিয়া গান্ধীর শৈশব, পারিবারিক ইতিহাস ও জীবনের শুরুর সময়ের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে।

ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া ১৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সুখদেব সিং কাং ২০২০ সালে সোনিয়া গান্ধীর জন্মভিটার বাড়িটি কিনে নেন।

সোনিয়া গান্ধীর জন্ম ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালির ভেনেতো অঞ্চলের ভিচেঞ্চা প্রদেশের লুসিয়ানা গ্রামে। তার পারিবারিক নাম সোনিয়া মাইনো। পরবর্তী সময়ে রাজীব গান্ধীকে বিয়ে করে তিনি ভারতের রাজনীতিতে যুক্ত হন এবং দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন।

কাংয়ের বাড়িটি কেনার পেছনে মূল উদ্দেশ্য ছিল সোনিয়া গান্ধীর জন্মস্থানটির ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণ করা। বাড়িটির পুরোনো কাঠামো ও আসবাবপত্র যথাসম্ভব আগের মতো রাখার চেষ্টা করেছেন তিনি। ছয় কক্ষের এই বাড়িটিকে ঘিরে এখন তার বড় পরিকল্পনা একটি স্মৃতিজাদুঘর গড়ে তোলা।

এ জন্য সোনিয়া গান্ধী এবং তার সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের পুরোনো ছবি, স্মৃতিচিহ্ন ও ব্যবহার্য সামগ্রী সংগ্রহ করতে চান কাং। তার প্রত্যাশা, এসব নিদর্শন জাদুঘরে প্রদর্শন করা সম্ভব হলে দর্শনার্থীরা সোনিয়া গান্ধীর শৈশব ও পারিবারিক জীবন সম্পর্কে জানতে পারবেন।

ইতালির জাতীয় সংবাদ সংস্থা এএনএসএ ২২ নভেম্বর ২০২৪ তারিখে বাড়িটি সংস্কার ও সংরক্ষণে শিখ প্রবাসীদের উদ্যোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। অন্যদিকে, সংবাদমাধ্যম কোরিয়েরে দেল ভেনেতো ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জানায়, তখনো বাড়িটি জনসাধারণের জন্য জাদুঘর হিসেবে চালু হয়নি; ব্যক্তিগত বাড়ি হিসেবেই ছিল।

আরও পড়ুন

ইতালিতে জন্ম নেওয়া সোনিয়া যেভাবে ভারতের রাজনীতির কেন্দ্রে

২৮ সেপ্টেম্বর ২০২৬

কাংয়ের আশা, জাদুঘরটি চালু হলে ভারতীয় পর্যটকদের কাছে লুসিয়ানা গ্রাম নতুন আকর্ষণ হয়ে উঠবে। সোনিয়া গান্ধীর জন্মস্থান দেখতে প্রতিবছর অনেক পর্যটক ইতালির এই গ্রামে আসবেন বলে মনে করেন তিনি। এতে স্থানীয় পর্যটন ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

একটি সাধারণ ইতালীয় পরিবারে জন্ম নেওয়া সোনিয়া মাইনোর জীবন পরবর্তী সময়ে ভারতের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে যায়। সেই জীবনের শুরুর অধ্যায়কে সংরক্ষণের এই উদ্যোগ সফল হলে লুসিয়ানার বাড়িটি শুধু একটি জন্মস্থান নয়, ভারত ও ইতালির ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের বিশেষ স্মারক হিসেবেও পরিচিতি পাবে।

সোনিয়া গান্ধীইতালিশিখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!